Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন কাতিয়া এলাকার মানুষের নিকট হযরত কুতবে বাঙ্গাল শুধু একজন বড়ো আলিম ও তরীকতের মুর্শিদ ছিলেন না- তিনি ছিলেন তাদের একান্ত আপনজন। তাদের অভিভাবক মুরুব্বী। বিচারে-আচারে, বিপদে-আপদে সর্বদাই তারা হযরতকে একান্ত আপনজন হিসাবে কাছে পেয়েছেন। গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ব্যক্তিগত কিংবা সামাজিক কোন সমস্যা দেখা দিলে ছুটে এসেছেন শেখ সাহেবের নিকট। এলাকায় সঠিক ইসলামী তাহজিব-তামাদ্দুন প্রতিষ্ঠায় হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি জীবনভর সংগ্রাম করে গেছেন। কোথাও কোন ইসলামবিরোধী সামাজিক কর্ম তিনি বরদাশত করেন নি- প্রতিবাদের দৃঢ়কণ্ঠে গর্জে উঠেছেন এগুলোর বিরুদ্ধে। পুরো এলাকায় সঠিক ছ্বীনিয়্যাত প্রতিষ্ঠায় হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি যে ভূমিকা রেখেছিলেন তা ইতিহাসের পাতায় তো বটেই, অত্র এলাকার মানুষের মুখে মুখে দীর্ঘদিন যাবৎ উচ্চারিত হতে থাকবে। এছাড়া হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় বাড়ির নিকটে যে বিরাট কুরআন- হাদীসের ইলমের বাগান তৈরী করে গেছেন, তা-ও এলাকাবাসীর জন্য এক অফুরন্ত নিয়ামত হিসাবে মনে করতে হবে। আর এটা তারা কায়মনোবাক্যে স্বীকারও করেন। দীর্ঘ ৬১ বছর ধরে কাতিয়া মাদ্রাসা থেকে এলাকায় সৃষ্টি হয়েছেন অনেক আলিম- উলামা, হাফিজে কুরআন, মুফতি ও ছ্বীনদার ব্যক্তি। হযরতের পরিচিতি ছিলো বিশ্বব্যাপী এবং সবাই তাঁকে সম্বোধন করতো 'কাতিয়ার শেখ সাহেব হিসাবে। সুতরাং তাঁরই ওয়াসিলায় সুনামগঞ্জ জিলার জগন্নাথপুর উপজিলার দক্ষিণ সীমান্তবর্তী এই নিভৃত পল্লীর সুপরিচিতি গোটা বাংলা-ভারত ও পৃথিবীব্যাপী ছাড়িয়ে পড়ে। তাই এলাকার অসংখ্য মানুষ এই মহান ব্যক্তি, অথচ তাদের প্রিয় আপনজনকে হারিয়ে আজ স্বভাবতই সর্বাপেক্ষা বেশী শোকাহত হয়েছেন। মৃত্যু একটি মহাসত্য। একথা সবার জানা। কিন্তু আজ, এই সত্যের কথা মানুষ ভুলে গেছে। তারা মানতে পারছেন না যে, সবার প্রিয় এই মহাত্মন তাদেরকে ছেড়ে চলে যেতে পারেন। মানুষ পাগলপ্রায় অবস্থায় তাঁকে সমাহিত করতে এগিয়ে চললো। আমি হিফজখানার দু'তলায় ছিলাম। আমার সাথে ছিলেন হযরতের খলিফা মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী ও মাওলানা আব্দুল মতীন নবীগঞ্জী সাহেবদ্য়। ৫০

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।