অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন নিকটাত্ীয়রা তাঁকে একনজর দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে কফিনটি মাদ্রাসা মাঠে নিয়ে আসা হলো সর্বস্তরের জনতার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। আমি হিফজখানার উপর তলা থেকে লক্ষ্য করলাম, হযরতের কফিনটি মাঠের অপরপ্রান্তে জলসার জন্য নির্মিত পাকা স্টেজের উপর রাখা হয়েছে। হাজার হাজার মানুষ বেহুশ-বেকরার হয়ে তাদের প্রিয় শেখ সাহেবকে একনজর দেখার জন্য ধাক্কা- ঠেলার স্বীকার হয়েও প্লাটফর্মে ওঠার চেষ্টা চালাচ্ছেন। যারা উঠতে সক্ষম হচ্ছিলেন তাদের কণ্ঠে ক্রন্দনের হাউমাউ আওয়াজে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠছিলো। হিফজখানার সামনেই হযরত রাহমাতুল্লাহির আলমে-বরযখের ঠিকানা, মাটির ঘর কবরটি তখনো খনন করা হচ্ছিলো। চতুর্দিকে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে। অনেক লোক এখানেও ভীড় জমিয়েছেন। দুপুর বারোটার একটু পরই আমরা হযরতের কফিনটি নিয়ে কাতিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে যাই। সুতরাং জানাযা শুরুর তখনও বেশ বাকি। কাতিয়ায় অসংখ্য মানুষ জমায়েত হয়েছিলেন। এক পর্যায়ে আমি হিফজখানার দ্বিতীয় তলা থেকে পূর্বের জানালা দিয়ে তাকিয়ে দেখি, ফেসির বাজার এবং এর আরোও পূর্ব পর্যন্ত রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে। এরা ভীড়ের কারণে সামনে অগ্রসর হতে পারেন নি। জানাযার নামাযের পূর্বে অনেকেই বক্তব্য প্রদান করেন। এদের মধ্যে শাইখুল হাদীস মাওলানা হুসাইন আহমদ বারোকুটা, হযরত রাহমাতুল্লাহি আলাইহির খলিফা শাইখুল হাদীস মাওলানা নূরুল ইসলাম খান, হযরত রাহমাতুল্লাহি আলাইহির খলিফা মুহাদ্দিস মাওলানা হাবীবে রব্বানী, শাইখুল হাদীস মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনী, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চীধুরী এবং হযরতের সাহেবজাদা কারী মুহাম্মদ উবাইছুল্লাহ আমিনী সাহেবের নাম এখানে উল্লেখযোগ্য। বিকেল তিন ঘটিকার সময় জানাযার নামায অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বড়ো সাহেবজাদা মাওলানা হাজী ইমদাছুল্লাহ আমিনী। ৪৯
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।