Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন তাঁর বাড়িতে যেয়ে দেখবেন। এসব অনুরোধের পরও বেশ কয়েকজন তাঁকে একনজর দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন। আমার চোখে পড়লো হযরত রাহমাতুল্লাহি আলাইহির একান্ত এক ভক্ত মাওলানা আব্দুস সালাম রশিদী যিনি তাজপুরের কাজী সাহেব নামে পরিচিত- লঞ্চে আরোহণ করেছেন। অনেকে তাঁকেও দেখতে দিলেন না। আমি বললাম, এই হযরত শেখ সাহেবের অত্যন্ত মায়ার মানুষ, তাঁকে দেখার সুযোগ দেওয়া উচিত। সুতরাং ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে কাঁদতে তিনি অশ্রুভরা নয়নে একবার হযরত শায়খে কাতিয়ার মুখমণ্ডলখানা দেখে নিলেন। আমি লক্ষ্য করলাম, এই থমথমে পানিভর্তি সিলেটের ছুই প্রধান স্রোতস্বিনীর একটি, কুশিয়ারা নদীর উপর দিয়ে বেশ কয়েকটি ট্রলারভর্তি মানুষ কাতিয়ার দিকে যাচ্ছেন। ফেসির বাজারে কাতিয়া থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে ছোট্ট একটি বাজার। নাম ফেসির বাজার। এখান থেকে একটি কাচা রাস্তা ডানদিকে বেগমপুর যেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে এবং বায়ে অর্থাৎ পশ্চিম দিকে কাতিয়া মাদ্রাসা হয়ে গ্রামের পশ্চিমের বাজার পর্যন্ত চলে গেছে। এটি পাকার কাজ চলছিলো। তবে এদিন ফেসির বাজার থেকে কাতিয়া মাদ্রাসা পর্যন্ত পায়ে হেটে যাওয়া ছাড়া কোন উপায় নেই। সমগ্র রাস্তা জুড়ে মানুষ আর মানুষ। হযরতের কফিনটি লঞ্চ থেকে নামানোর পূর্বেই সাহেবজাদা কারী মুহাম্মদ উবাইদুল্লাহ আমিনী সাহেবকে বললাম, “হযরত! আপনার আব্বা তাঁর এলাকায় এসে গেছেন। এখন থেকে কফিনের দায়িত্ব আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি।” আমি যেহেতু এ পর্যায়ে কফিনের দায়িত্ব থেকে মুক্ত ছিলাম তাই দূর থেকে যা দেখেছি তা-ই এ প্রসঙ্গে লিপিবদ্ধ করছি। আমার সঙ্গে অবশ্য হযরতের দু”জন খলিফা সর্বদাই ছিলেন। এরা হলেন হযরত শায়খ ফারুক আহমদ জকিগঞ্জী এবং হযরত শায়খ আব্দুল মতীন নবীগঞ্জী। প্রথমে আমরা হিফজখানার বিল্ডিংয়ের নীচে হযরতের হুজরাখানার পাশের কক্ষে যুহরের নামায আদায় করে নিলাম। ইতোমধ্যে হযরতের কফিনটি প্রথমে মাদ্রাসার অতি নিকটেই দক্ষিণের বড়ো দিঘির পশ্চিম পারে স্থাপিত তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানে হযরতের অসংখ্য ৪৮

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।