অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন আমাদেরকে অবগত করলেন। বললেন, “আমরা শেরপুর পৌঁছে রিজার্ভ করা একখানা লঞ্চে কাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবো ইনশাআল্লাহ।” ্যান্থুলে্স আবার চলতে লাগলো। সকল গাড়ি একত্রে থাকার ব্যাপারেও ড্রাইভারদেরকে সতর্ক করা হয়েছিল। তারা এই নির্দেশ রক্ষা করে চললো। গ্যাম্থুলেন্সে কফিনের পেছনদিকে ছিলাম আমি, সাহেবজাদা হাজী ইমদাছুল্লাহ সাহেব বসেছেন মাঝখানে এবং আজমিরিগঞ্জী সাহেব সামনে। সবাই সময় সময় কান্নায় ভেঙ্গে পড়ছিলেন। আমি হাজী সাহেবকে অনুরোধ জানালাম, সূরা ইয়া-সীন পাঠ করতে। তিনি কান্নার মধ্যে থাকায় পাঠ করতে পারলেন না। তখন আমি চোখ বন্ধ করে সুরা ইয়া-সীন তিলাওয়াত করতে লাগলাম। অত্যন্ত গান্তীর্য এবং মনোযোগের সাথে আমি তিলাওয়াতে নিমগ্ন হলাম। আমার মনে আছে, একদা কাতিয়ার শেখ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, সূরা ইয়া-সীন চোখ বদ্ধ করে মনোযোগ সহকারে তিলাওয়াত করলে অদৃশ্য জগতের মধ্যে বিচরণ করা যায়। এখন তাঁরই কফিনের সামনে তা তিলাওয়াত করে এর নমুনা ও স্বাধ আমি কিছুটা উপলব্ধি করলাম। আল্লাহ পাক হযরত রাহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে বুলন্দ করুন। আমীন। শেরপুরে অপেক্ষারত হাজার হাজার মানুষ সূরা ইয়া-সীন পাঠ শেষ করে আমি সূরা হাশরের শেষ তিনটি (আসমাউল হুসনার) আয়াত পাঠ করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি আমরা শেরপুরে। কুশিয়ারা নদীর উত্তর পারেই গ্যাস্থুলেন্সখানা থামানো হলো। সমগ্র এলাকা জুড়ে কয়েক হাজার মানুষ। অনেকের চোখে অশ্রু। সবাই ছুটে এলো গ্যাম্থুলেন্সের নিকট। আমরা বললাম, হযরতকে এখন দেখার চেষ্টা কেউ করবেন না। কাতিয়া যেয়ে দেখবেন ইনশাআল্লাহ! কিন্তু এর পরও মানুষ বলতে লাগলো, একটি বার তাঁর মুখখানা দেখান! ্যান্ুলেন্স থেকে কফিন নিয়ে যাওয়া হলো অপেক্ষারত লঞ্চে। কাপ্তানের কক্ষের সামনে হযরতের কফিনটি রাখার পর লঞ্চ ছেড়ে দিল। ইতোমধ্যে সবাই তাঁকে দেখার জন্য ব্যকুল হয়ে উঠলো। কিন্তু আমরা বললাম, এখানে ভীড় জমালে লঞ্চ চালাতে অসুবিধা হবে। আপনারা ধের্য ধরুন। আপনাদের শেখ সাহেবকে আপনারা ৪৭
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।