অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন পেছনে ছুটে আসতে লাগলেন। আমরা সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করতে করতে ধীরে ধীরে হযরতের রায়নগরহ্থ বাসার দিকে চললাম। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর গাড়ি আবার ধীরে ধীরে অগ্রসর হলো। সুবহানীঘাট ও শাহজালাল (রাহ.) সেতু হয়ে সিলেট শহর থেকে বের হয়ে আসলাম। এ ভ্রমণে এ্যাস্কুলেন্সে হযরত রাহমাতুল্লাহি আলাইহির কফিনের সাথে যারা ছিলেন তারা হলেন: বড় সাহেবজাদা হাজী ইমদাদুল্লাহ আমিনী, ছোট সাহেবজাদা মাওলানা ইসহাক আমিনী, হযরতের খলিফা শায়খ গোলাম ওয়াদুদ আজমিরিগঞ্জী প্রমুখ। যাত্রার শুরুতে সার্বিক ব্যবস্থাপনা তথা আমীরের দায়িত্বে নিয়োজিত হযরতের দ্বিতীয় সাহেবজাদা কারী উবাইদুল্লাহ আমিনী সাহেব বললেন, “আপনাদের এ্যান্থুলেন্সখানা যেনো গহরপুরের রাস্তার মুখে যেয়ে থেমে যায়। আমি না আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করবেন।” গেল। কিছুক্ষণের মধ্যে মানুষের ভীড় জমে উঠলো। স্বভাবতই সবাই হযরতকে একনজর দেখার জন্য ব্যকুল হয়ে উঠলেন। বাক্সের সামনের দিকের একটি ছোট্ট কাচের জানালা খুলে মরদেহ দেখতে হয়। কিন্তু এ্যাম্ুলেন্সের উচ্চতা কম থাকায় সেই জানালার কপাটটি সম্পূর্ণ খোলা যাচ্ছিলো না। সুতরাং বাইর থেকে দেখার ক্ষেত্রে সমস্যা দাঁড়ালো। শেষে কিছু মানুষকে ড্রাইভিং সীটের উপর আরোহণ করে দেখার সুযোগ দেওয়া হলো। এরপর মানুষের প্রচণ্ড ভীড়ের কারণে গ্যাম্ুলেন্স নড়াচড়া করতে লাগলো। হযরতের সাহেবজাদা হাজী ইমদাছুল্লাহ আমিনী সাহেব এ পর্যায়ে বেশ উদ্দিগ্ন হয়ে ওঠলেন, বললেন, “ড্রাইভার সাহেব! গাড়ি ছেড়ে দিন- কোন মতেই আপনারা আমি না আসা পর্যন্ত গহরপুরের রাস্তার মুখ থেকে গাড়ি ছাড়বেন না।” যা হোক নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে আমরা সিদ্ধান্ত নিলাম কিছুদূর সামনে যেয়ে কারী সাহেবের অপেক্ষা করবো। কেউ কেউ বললেন, অপেক্ষার প্রয়োজন নেই। আমি বাঁধা দিয়ে বললাম, যে কোন সফরে আমীরের নির্দেশ মানা ওয়াজিব। আমার বিশ্বাস ৫ মিনিটের ভেতরই কারী সাহেবের গাড়ির বহর এখানে এসে পৌঁছে যাবে। সত্যিই তা-ই হলো। তিনি এসে পরবর্তী ভ্রমণ পথের ব্যবস্থাবলীর উপর ৪৬
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।