অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন ঈদের জামাআতের পূর্বে যারা বয়ান পেশ করেন তারা হলেন, সিলেটহ্থ বন্দরবাজার জামে মসজিদের খতীব মাওলানা মুশতাক আহমদ খান এবং ইমাম মাওলানা আব্দুল করীম সাহেব; অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত ও সিটি কর্পোরেশনের মেয়র জনাব বদর উদ্দীন আহমদ কামরান। সকলেই দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আজ পবিত্র ঈদুল ফিতরের দিন। আমাদের সিলেটবাসীর জন্য একটি শোকের দিন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে, সিলেটের সর্বজনশ্রদ্ধেয় বুজুর্গ, প্রখ্যাত আলিমে দ্বীন সিলেটের গর্ব আল্লামা আমিন উদ্দীন শায়খে কাতিয়া (রাহমাতুল্লাহি আলাইহি) চিরবিদায় নিয়ে আমাদেরকে অভিভাবকহীন করে চলে গেছেন। ঈদের নামায শেষেই আমরা তাঁর জানাযার নামায আদায় করবো। ঈদুল ফিতরের জামাআত ঠিক ৯ ঘটিকার সময় শুরু হলো। নামায শেষেই পূর্ব সিন্ধান্ত অনুযায়ী আমি, আজমিরিগঞ্জী সাহেব, নবীগঞ্জী সাহেব, জকিগঞ্জী সাহেব, হযরত রাহমাতুল্লাহির খাদিম হাফিজ আব্দুল হাফিজ ও মিজানুর রহমান লায়েক প্রমুখ তাড়াতাড়ি হযরতের কফিনের নিকট চলে গেলাম। আমরা এখানে জানাযার নামায পড়ি নি। ঈদের নামায শেষে খুতবা ও ছু”আ হলো। এরপর হযরতের নাতি মুফতি মনজুর রশীদ আমিনীর ইমামতিতে বিশাল জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো স্মরণকালের বৃহত্তম নামাযে জানাযা। নামায শুরুর পূর্ব মুহূর্তে মুফতি মনজুর রশীদ আমিনী জানতে চাইলেন অপর মৃত ব্যক্তি পুরুষ না মহিলা। আমি বললাম, আমরা তো তার কোন ওয়ারিশকে এখানে পাই নি। সম্ভবত মহিলা হবেন। সেমতে তিনি প্রথমে এ'লান করলেন একজন পুরুষ ও একজন মহিলার জানাযা হবে। এসময় কে বা কারা পেছন থেকে চিৎকার দিলো- এ মৃত ব্যক্তি পুরুষ। সুতরাং মুফতি সাহেব পুনরায় বললেন, আসলে দু'জন পুরুষের জানাযা হবে। কাতিয়ার উদ্দেশ্যে যাত্রা জানাযার নামায শেষ হওয়ার সাথে সাথেই হযরতের কফিন আমরা সবাই উত্তর দিকের সিঁড়ি দিয়ে নীচে নিয়ে আসলাম। গ্যাম্থুলেন্সে তুলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসলাম। হাজার হাজার লোক হযরতের কফিনটি দেখার জন্য গাড়ির ৪৫
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।