Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন কয়েক লক্ষাধিক মানুষের আগমন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ময়দানে সাধারণত লক্ষাধিক মানুষ জমায়েত হয়ে থাকেন। কিন্তু স্বভাবতই হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির নামাযে জানাযায় শরীক হতে সিলেট সিটিসহ দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ আগমন করেন। এতে বিশাল এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। যেদিকে আমরা তাকিয়েছি সেদিকেই শুধু মানুষ আর মানুষ! অনেকের পরনে সাদা পাজামা- পাঞ্জাবী থাকায় পুরো এলাকা উজ্জ্বল শ্বেতবর্ণে উভাসিত হয়ে উঠলো। সবার মধ্যে এক আশ্চর্য ধরনের প্রশান্ত গান্তীর্ষপূর্ণ ভাব পরিলক্ষিত হচ্ছিলো। আমি বার বার এই দৃশ্যটি অবলোকন করেছি। মানুষের সংখ্যা কেমন ছিলো তার একটি ধারণার জন্য কলেজ তথা টিলাগড়ের নিকটে যেয়ে পৌঁছে। অপরদিকে নাইওরপুল, নয়াসড়ক, সুবহানী ঘাট ইত্যাদি এলাকায় দাঁড়িয়ে মানুষ ঈদ ও জানাযার নামাযে শরীক লাইনের সামনে অবস্থান করে নামাজে শরীক হয়েছেন! এতো বড় জানাযার নামায মসজিদুল হারাম, মসজিদে নববী এবং বিশ্ব ইজতিমার মাঠ ছাড়া আর কোথাও আমার জীবনে দেখি নি। তবে অংশগ্রহণকারীদের সংখ্যা সঠিক কি ছিলো তা বলতে পারবো না- একমাত্র আল্লাহ তা'আলাই এ ব্যাপারে সম্যক অবগত। সিলেটবাসীর শেষ দেখা ঈদের জামাআত শুরুর আগ পর্যন্ত হাজার হাজার মানুষ লাইন বেঁধে সুশৃঙ্খলভাবে হযরত রাহমাতুল্লাহি আলাইহিকে শেষবারের মতো এক নজর দেখেন। আমার মনে আছে অনেক পরিচিত মুখ হযরতের চেহারা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এদের মধ্যে ঢাকা আজরাবাদ মাদ্রাসার সম্মানিত মুহতামিম কারী সাহেবকে দেখতে পেলাম। তিনি ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে লাগলেন। জামাআত শুরুর পনর মিনিট পূর্বে মানুষের ভীড় অত্যন্ত বেশী বেড়ে যাওয়ায় পুলিশ কর্তৃপক্ষ আর কাউকে সামনের দিকে ঢুকতে দেন নি। 8৪

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।