অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন চারজন চলে আসলাম দরগাহ মসজিদে। নামাযের পূর্বে আমরা কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম যাকারিয়া ও মুফতি মুহিবুল হক তাঁরা উভয়ে সকল সিদ্ধান্ত শরীয়তসম্মত হয়েছে বলে স্বীকৃতি দিলেন। ঈদের দিন ভোরে শাহী ঈদগাহে গমন সব আয়োজন শেষ। শেষ গোসল, কাপড় পরিধান, ভক্ত-মুরীদানদের শেষ দেখা, মেয়ের বাসায় সর্বশেষ রাত্রিযাপন- সব শেষ। ভোরের আগমনের সাথে সাথেই হযরত রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে যেতে হবে শাহী ঈদগাহ হয়ে কাতিয়া গ্রাম পর্যন্ত। সিন্ধান্ত অনুযায়ী ভোর সাড়ে ৬টায় আমরা শাহী ঈদগাহে পৌঁছলাম। এ পর্যায়ে হযরতকে বহনকারী কফিনের পুরো দায়িত্ব কারী সাহেব আমাকেই প্রদান করলেন। তবে আমার সঙ্গে আরো ছিলেন, জকিগঞ্জী সাহেব, আজমিরিগঞ্জী সাহেব, নবীগঞ্জী সাহেব, হাফিজ আব্দুল হাফিজ, হাফিজ তাইয়্যিব, হাফিজ ফরহাদ আহমদ ও অন্যান্য। আমাদের মধ্যে অনেকেই জানাযার নামাযে শরীক হলাম না। আমরা পরে কাতিয়ায় অনুষ্ঠিত জানাযার নামাযে অংশগ্রহণ করেছি। অজানা আরেক লাশ আমরা হযরতের বাঝ্সটি উপরে তুলে লক্ষ্য করলাম সেখানে একটি লাশ চাদরে ঢাকা অবস্থায় খাটের মধ্যে আছে। একমাত্র ঈদের নামাজ আদায়ের জন্য আমরা নীচে ডান পার্শস্থ পাকা মাটে যাই। বাকী পুরো সময়ই হযরত রাহমাতুল্লাহি আলাইহির কফিনের নিকট কাটিয়েছি। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, এই দীর্ঘ সময়ের মধ্যে উক্ত মৃতের কোন আত্মীয়-স্বজনের সাক্ষাৎ মিললো না। এমনকি এই ঈদের দিনে জানাযা হওয়ার মতো সৌভাগ্যবান এই ব্যক্তিকে কেউ এক নজর দেখতেও আসলো না। আমি ভাবলাম, মৃত ব্যক্তি কোন মহিলা হবেন- এ কারণেই কেউ দেখতে আসছেন না। যা হোক, এই মৃত ব্যক্তি কে ছিলেন তার সঠিক খবর একমাত্র আল্লাহ তা”আলাই জানেন। অবশ্য জানাযা শেষে তাঁকে একদল মানুষ নিয়ে যেতে দেখেছি কিন্ত তাদের সঙ্গে কথা বলার সুযোগ মিলে নি। ৪৩
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।