অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন নয়াসড়ক মাদ্রাসায় কিছুক্ষণ অবস্থান করে আমি ও হযরত মাওলানা ফারুক সাহেব চলে আসলাম হযরতের বড় মেয়ের রায়নগরহ্থ বাসায়। ঘণ্টা দেড়েক পর রাত বললেন, চলুন- আব্বাকে এখানে নিয়ে আসবো। প্রথমে আমাকে বললেন, আপনি যাওয়ার দরকার নেই। আব্বাকে আগে এনে যেখানে রেখেছিলাম সেখানে পড়ে গড়াগড়ি করুন। আমি তার নির্দেশ মান্য করলাম। কিন্তু গ্যাম্থুলেন্স নিয়ে যাওয়ার সময় বললাম, আপনার সাথে যাওয়ার প্রয়োজন আছে। আমাকে নিয়ে যান। নয়াসড়ক মাদ্রাসায় পৌঁছার পর সেখানকার সবাই বললেন, হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি ভোর পর্যন্ত এখানেই থাকবেন বলে সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারী সাহেব এতে কিছুটা বিচলিত হলেন। এরপরও তিনি ধৈর্য ধারণ করলেন। আমি জিজ্ঞেস করলাম, কার অনুমতি নিয়ে যেতে হবে? তারা একজনের নাম বললেন। কারী সাহেব বললেন, কোনো সমস্যা নেই। আমি তার কাছে যেয়ে অতিবাহিত করবো- এ সুযোগ আমাদের দেওয়া হবে না কেন? আমি মুহতামীম সাহেবের অফিস কক্ষে বসে রইলাম। কারী সাহেব “পারমিশন" আনতে চলে গেলেন। ইতোমধ্যে আলী সেন্টারের মালিক হিসাবে আমার বিল্ডিংয়ে হযরতের ইন্তিকাল ফরমানোর বিভিন্ন দিক নিয়ে অনেকে আমার সাথে কথা বললেন। কারী সাহেব ১০ মিনিট পরে ফিরে আসলেন অনুমতি নিয়ে। বাক্স এ্যাম্ুলেন্সে তুলে আমরা ফিরে আসলাম রায়নগরস্থ বাসায়। আমরা দশ বারোজন রাতের বাকী অংশ হযরতের কফিনের কাছে বসে কাটিয়ে দিলাম। এসময় হযরতের সাহেবজাদা হাজী ইমদাদুল্লাহ আমিনী, কারী উবাইদুল্লাহ আমিনী, মাওলানা ইউসুফ আমিনী, মাওলানা ইসহাক আমিনী ও মাওলানা ইসমাঈল আমিনীসহ পরিবারের অন্যান্য সকল সদস্য এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। কারী উবাইদুল্লাহ আমিনী সাহেব এক পর্যায়ে হযরত ফারুক আহমদ জকিগঞ্জী সাহেব ও আমাকে বললেন, চলুন আমরা দরগাহে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মসজিদে যেয়ে ফযরের নামাজ আদায় করবো। সুতরাং আমরা তিনজন এবং কারী সাহেবের ভাগিনা নুমান আহমদ (তিনি গাড়ি ড্রাইভ করলেন) এই মোট ৪২
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।