অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন বড় মেয়ের বাসায় রাত্রি যাপন আমি ও মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী সাহেব রাতে একবার বাসায় ফিরে যাই। পরদিন ঈদুল ফিতর। ভোরে আমাদেরকে হযরত রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে শাহী ঈদগাহে যেতে হবে। সুতরাং বাসায় ফিরে গোসল ও কিছু আহার করা জরুরী মনে করলাম। মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী সাহেব আমাকে সুবিদ বাজারহ্থ বাসায় পৌঁছে চলে গেলেন তাঁর মির্জা জাঙ্গালঙ্থ আত্মীয়ের বাসায়। উভয়ে একমত হলাম যে, রাত ১২ ঘটিকা নাগাত আমরা আবার নয়াসড়ক মাদ্রাসায় চলে যাবো। সেমতে, রাত বারোটায় বাসা থেকে বিদায় হয়ে গেলাম। বাড়িতে বলে কাতিয়ায়। সুতরাং ফিরে আসতে রাত ৯ থেকে ১০টা বেজে যাবে। নয়াসড়ক মাদ্রাসার পশ্চিম দিকের বিল্ডিংয়ের বারান্দায় হযরতকে রাখা হয়েছে একখানা খাটের উপর। মানুষ প্রধান গেট দিয়ে প্রবেশ করে তাঁকে দেখে আবার ঘুরে বাইরে চলে যাচ্ছিলো। এই কয়েক ঘণ্টার মধ্যে সিলেট শহর ও দৃর-দূরান্ত থেকে আগত কয়েক হাজার মানুষ তাঁকে শ্রদ্ধা নিবেদন করে। আমি লক্ষ্য করলাম বারান্দার একপ্রান্তে বেশ কিছু লোক একজন আলিমের নেতৃত্বে মরদেহ বহনের একটি বাক্স প্রস্তুত করছেন। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা কেনো প্রস্তুত হচ্ছে? এ আলিম বললেন, হযরতকে এতে করে বহন করা হবে। তারা বাক্সের মধ্যে বরফ ঢুকাবেন। আমি এতে বাধাদান করলাম। বললাম, হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি এটা পছন্দ করবেন না। তাঁকে আমরা মাত্র ২৪-২৫ ঘণ্টার ভেতরই সমাহিত করবো ইনশাআল্লাহ। এরই মধ্যে তাঁর শরীরে কোন ধরনের সমস্যা দেখা দেবে না। তাছাড়া আমি মনে করি তাঁর দেহখানা খোলা থাকলে বহনের সময় সবাই দেখতে পারবে এবং সর্বোপরি আসমানের ফিরিশতারাও তাঁকে দেখবে। কিন্তু আমার এসব কথায় তারা কান দিলেন না। যা হোক আমি বললাম, আমি আমার মতামত ব্যক্ত করলাম। ফাইনাল সিদ্ধান্ত দেবেন কারী সাহেব। পরে নিরাপত্তার খাতিরে তাঁকে এই কফিনে ঢুকিয়ে বাক্সবন্দী করতে সবাই একমত হলেন, কিন্তু আমি এটা পছন্দ করি নি। ৪১
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।