Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন নিজে বর্ণনা করেছেন, “আমি তখন আমাদের পার্শ্ববর্তী গ্রাম দিঘলবাকে স্থাপিত নিউ স্কিম স্কুলে পড়াশোনা করছিলাম। এক রাতে স্বপ্নে দেখলাম, এক বুজুর্গ আমাকে পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিচ্ছেন। সিলেটে তখন কুতবে আলম (হযরত মাদানী) রাহমাতুল্লাহি আলাইহি আগমন করেছেন। আমি বুঝতে পারলাম স্বপ্নে দেখা বুজুর্গ তিনিই। আমি তখন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। এটাই ছিলো প্রথম সাক্ষাৎ। তখন আমার বয়স ১০ থেকে ১২ বছর হবে”। এই প্রথম সাক্ষাতেই কিন্তু হযরত রাহমাতুল্লাহি আলাইহির মনে বিরাট আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি দেওবন্দ গমন করে হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির একজন বিশিষ্ট ছাত্র ও খাদিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ চার বছর যাবৎ খেলাফত বিল্ডিংয়ে হাদীস শরীফের পাঠদান করেন। এদিকে তাষকিয়ায়ে নফসের খিদমাতে তিনি তখনকার বৃহত্তর সিলেটের গ্রামাঞ্চলে পর্যন্ত ভ্রমণ করেছেন। দলে দলে লোকজন তাঁর হাতে তরীকতের বাইআত গ্রহণ করেন। তাঁর এই অবিরাম চেষ্টা সাধনার ফলেই বাংলাদেশের মধ্যে হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির ভক্ত, মুরীদান ও খলিফাদের সংখ্যা বৃহত্তর সিলেট অঞ্চলে সর্বাপেক্ষা বেশী ছিলেন। শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এ সময় নয়াসড়ক মসজিদে পারঞ্জেগানা নামায আদায় করতেন। আর সে সময় থেকেই তিনি এই মসজিদে ছাত্র- মুরীদ-শিষ্যদের নিয়ে পবিত্র রামাদ্বানে নিয়মিত ইতিকাফ শুরু করেন। কিশোর হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাঁর সঙ্গে সর্বপ্রথম ই'তিকাফ পালনকালেই নয়া সড়ক মসজিদে সাক্ষাৎ করেছিলেন। তিন বছরের অধিক সময় খেলাফত বিল্ডিংয়ে হাদীসের দারস প্রদান করে হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি ১৯২৮ সালে দারুল উলুম দেওবন্দে “সদর মুদাররিস" (শাইখুল হাদীস) হিসাবে যোগদান করেন। বিদায়ের সময় সিলেটবাসী কান্নাবিজড়িত কণ্ঠে তাঁর নিকট অনুরোধ জানান, আপনি দয়া করে আমাদেরকে ভুলবেন না। আপনার পদাচরণে সিলেটভূমি ধন্য হয়েছে। তিনি তাদেরকে এই বলে আশ্বাস দেন যে, প্রত্যেক রামাদ্ধান মাস আমি আপনাদের সঙ্গে পালন করবো ৩৯

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।