অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন আমি তখনও হযরতের হাতে বাইআত গ্রহণ করি নি। বাইআত গ্রহণের ক্ষেত্রে আম্বিয়া চৌধুরীর দাওয়াত ছিলো প্রণিধানযোগ্য। কারণ, তাঁর দাওয়াতের পরেই আমি কয়েকটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখি যাতে হযরত রাহমাতুল্লাহি আলাইহির হাতে বাইআত গ্রহণের সুস্পষ্ট ইঙ্গিত ছিলো। আর এ বছরই হযরতের দ্বিতীয় সাহেবজাদা কারী মাওলানা উবাইদুল্লাহ আমিনী সাহেব মুছাম্মাত হুসনুল আব্িয়া চৌধুরীর ঘরে পবিত্র হজ্জ থেকে এসে আমাকে হঠাৎ জড়িয়ে ধরে বলেছিলেন, “আগামী বছর আল্লাহ পাক আপনার হজ্জ কবুল করেছেন!” আমি সাথে সাথে হজ্জের নিয়ত করে নিই। আল্লাহ পাক আমার সেই নিয়তকে পুরণ করেছিলেন, ২০০১ সালে পবিত্র হজ্জে যাই এবং মক্কা শরীফে হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির হাতে বাইআত গ্রহণ করি। আল-হামছুলিল্লাহ! শেষবারের মতো খিলাফত বিল্ডিংয়ে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামীল, ইলমে হাদীস ও তাসাওউফের উস্তাদ এবং পথপ্রদর্শক শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তখনকার সিলেটবাসীর অনুরোধে ১৯২৪ সালের ডিসেম্বর মাসে বাংলার আধ্যাত্িক রাজধানীতে শুভাগমন করেন। মানিক পীরের টিলার বিপরীতে খেলাফত বিন্ডিংয়ে দারসে হাদীসের আয়োজন করা হয়। এ বছর ২১ রবিউল আউয়াল শাইখুল ইসলাম সর্বপ্রথম পাঠদান শুরু করেন। প্রাথমিকভাবে শিক্ষার্থীদেরকে উসূলে হাদীস ও উসুলে তাফসীরের উপর দারস দেন। যে ছুটি কিতাব থেকে পাঠদান শুরু হয়েছিল এগুলো হলো, হাফিজ ইবনে হাজর আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি রচিত “শারহু ম্থাতিল ফিকার” এবং ইমামুল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত “আল-ফাওযুল কাবীর'। এরপর জামি তিরমিযী ও সিহাহ্ সিত্তার অন্যান্য কিতাবেরও পাঠদান করেন শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। (শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ড. মুশতাক আহমদ, ইফাবা গবেষণা বিভাগ, পৃ: ১৮২) কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি হযরত শাইখুল ইসলামের সঙ্গে এ বছরই সর্বপ্রথম সাক্ষাৎ করেন। তিনি ৩৮
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।