Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন তিনি কেঁদে কেদে বললেন, “আজ থেকে ৬ মাস পূর্বে হযরত রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বললেন, ২৪ গজ খদ্দরের কাপড় কিনে নিয়ে আসো। আমি তা-ই করলাম। এরপর আমি দেওবন্দ যাওয়ার পূর্বে বিদায় নিতে আসলাম। আমাকে বললেন, তুমি আমাকে সাথে নিবে না? আমি বললাম, আপনি এখন অসুস্থ আছেন- পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাঁর জন্য দেওবন্দ থেকে কি কি হাদিয়া আনবো জিজ্ঞেস করলে জবাব দিলেন, তোমার যা ভালো লাগে নিয়ে এসো। আমাকে আরো বললেন, কাসিমী গোরস্তানে যেয়ে আমার নাম ধরে কুতবে আলমের (শাইখুল ইসলাম হযরত মাদানী রাহ.) সমাধিতে আমার সালাম পৌঁছিও। আমি দেওবন্দ যেয়ে তাঁর এই সালাম পৌঁছিয়েছি। আমি হযরতের জন্য দেওবন্দ থেকে বেশ কিছু হাদিয়া আনলাম। এগুলোর মধ্যে ছিলো ৫ হাজার রুপির বিনিময়ে ক্রয়কৃত “উদ আতর। হযরত রাহমাতুল্লাহি আলাইহির কাফনে আমি তা লাগিয়ে দিয়েছি। আরো ছিলো কাশ্মিরী সাল, খদ্দরের কাপড়, মুজা ও মিসওয়াক। “উদ আতর তাঁর হাতে প্রদানের সময় বললেন, এটা রাখো- ভালো অনুষ্ঠানে তা আমার গায়ে লাগিয়ে দেবে। দেওবন্দ থেকে নিয়ে আসা খন্দর দিয়ে আমি ছুই সেট জামা তৈরীর ব্যবস্থা করলাম। মদনী কাট পাঞ্জাবী ও পাজামা বানালাম। এর একটি তিনি পরে নিয়ে বললেন, অপরটি এখন রাখো- ঈদের জামাআতে তা পরবো। আমি জানতাম না তিনি আগে থেকেই কাফনের কাপড় নিজের হাতে ক্রয় করে রেখেছিলেন। দেওবন্দের কাপড় দ্বারা দ্বারাই শেষ পর্যন্ত কাফন দেওয়া হলো।” সুবহানাল্লাহ! হাফিজ আব্দুল হাফিজ নিজেকে সামলাতে পারছিলেন না। হযরতের ইন্তিকালের পর এ নিয়ে বেশ কয়েকবার তার সাথে কথা হয়েছে। প্রত্যেক বারই তিনি অত্যন্ত আবেগ-আপ্রুত ও ক্রন্দনরত অবস্থায় আমার সঙ্গে কথা বলেছেন। তাঁর কাছ থেকে আরেক আশ্চর্যজনক তথ্য জানতে পারলাম। তিনি গত এক বছর যাবৎ গভীর রাতে তাহাজ্জুদ নামায শেষে একান্ত ধ্যানমগ্ন হয়ে এই কবিতাটি পাঠ করতেন: নিকল যায়ে দম তেরি ইয়াদ মে, নিকল যায়ে দম তেরি রমজান মে, এহি দিলসে তামান্না, এহি দিলছে তামান্না। ৩৬

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।