Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন হাতে কয়েক টুকরো কাপড়ও দেওয়া হলো। আমি এগুলো গোসলের খাটের নিকটে রেলিংয়ের মধ্যে রেখে দিয়ে সবাইকে বললাম, এই কাপড়ের টুকরোগুলো খিয়াল করে রাখবেন। কিছুক্ষণ পর আমি ভাবলাম, সম্ভবত হযরতের সাহেবজাদা কারী উবাইদুল্লাহ আমিনী জানাযার নামায আদায় করতে পারবেন না- এ দায়িত্ব পড়বে হযরতের বড় সাহেবজাদা হাজী ইমদাছুল্লাহ আমিনীর উপর। সুতরাং গোসলের দায়িত্ব কারী সাহেবকে দেওয়াই হবে উত্তম। সুতরাং আমি কারী সাহেবকে বললাম, “আপনার আব্বা হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে শেষ গোসল দেওয়ার দায়িত্ব আমি আপনার উপর অর্পণ করলাম”। তিনি তা গ্রহণ করলেন। কিন্তু পরে জানলাম এই দায়িত্ব তিনি হযরতের খলিফা শায়খ ফারুক আহমদ জাকিগঞ্জীকে দিয়েছিলেন। সুতরাং তাঁরই নেতৃত্বে শেষ পর্যন্ত গোসল সম্পন্ন হয়। অবশ্য হযরতের সকল সাহেবজাদাও এতে অংশগ্রহণ করেন। দেহের উপর পানি ঢেলে দেওয়ার সুযোগ দেওয়া হলো। বাসার গেট ইতোমধ্যে বন্ধ করে রাখা হয়েছিল। সুতরাং বাইরে অপেক্ষারত শতাধিক মানুষ ভেতরে ঢুকতে পারলেন না। অবশ্য কেউ কোন অভিযোগ আনেন নি। আমি পানির পাত্র হাতে নিয়ে প্রথমে ডান পা ও পরে বাম পায়ে পানি ঢেলে দিলাম। এরপর বুকের উপর পানি ঢালার সময় দু'আ করলাম, “হে আল্লাহ! আমার হাশর আমার মুর্শিদ শেখ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে করিও?। হযরতের প্রিয় খন্দরের কাপড় দ্বারা কাফন পরানো কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বেই নিজের হাতে কাফনের কাপড় ক্রয় করে নিয়েছিলেন। এ ব্যাপারে বিস্তারিত জানলাম হযরতের দায়িমী খাদিম হাফিজ আব্দুল হাফিজের নিকট থেকে। আমাকে যখন এই তথ্যাদি তিনি প্রদান করেন তখন তিনি কাতিয়া মাদ্রাসা মাঠে হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির সমাধির নিকট উপস্থিত থেকে কুরআন পাকের খতম শেষ করছিলেন। ৩৫

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।