অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন চোখের পানি মুছার ঘটনাটি হলো, সম্ভবত ২০০৭ সালে একদা কাতিয়ার শেখ সাহেবকে নিয়ে জগন্নাথপুরের পাটলী গ্রামে গিয়েছিলাম। আমরা সেখানে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসায় মেহমান হই। এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হলেন হযরতের বিশিষ্ট ছাত্র ও আত্মীয় বিলেত প্রবাসী মাওলানা আসগর হুসাইন সাহেব। আমরা ভোর ৭ টায় প্রাক্তন এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বাড়িতে চলে গেলাম। তবে হযরতকে দাওয়াত করেছেন এ বাড়ির দক্ষিণ ঘরের মালিক। সুতরাং আমরা সে ঘরে পৌঁছে মাছুরের উপর বসলাম। নাস্তা তখনো আসে সি। হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি কথা বলছিলেন। এক পর্যায়ে বললেন, আমি আমার মা-কে দেখেছি বলে স্মরণ নেই। বড় হয়ে শোনেছি, একদা আমাদের গ্রামে কলেরা লেগে যায়। আমার আম্মা ও আমি এই রোগে আক্রান্ত হই। আমার বয়স তখন মাত্র ২ বছর হবে। মাগরিবের সময় আমার আম্মা ভেজা কাপড়ে সিজদা দিয়ে বললেন, “হে আল্লাহ! আমাকে তুমি নিয়ে যাও, কিন্তু আমার আমিন উদ্দীনকে হায়াত দান করো- তাকে সুস্থ করে দাও”। বলাই বাহুল্য মায়ের এই দু'আ কবুল হলো, তিনি মৃত্যুমুখে পতিত হলেন কিন্তু শিশু হযরত শায়খে কাতিয়া বেঁচে গেলেন। এই ঘটনাটি বর্ণনার সময় হযরতের চোখ ছু'টো অশ্রু সিক্ত হয়ে উঠলো। কপোল বেয়ে চোখের পানি ঝরতে লাগলো । আমি উক্ত সবুজ রুমাল খানা তাঁর হাতে দিলাম যাতে তিনি চোখের পানি মুছে নিতে পারেন। হযরত তা-ই করলেন। উক্ত সবুজ রুমালটি কে বা কারা নিয়ে গেছে! হযরতকে গোসল দেওয়ার সময় রুমালটি কেউ বরকতের জন্য নিয়ে যায়। তবে আমি এখনও আশাবাদী, হয়তো আমার রুমাল আমার হাতে ফিরে আসবে এবং স্মৃতি ও বরকতের জন্য আমি তা সংরক্ষণ করে রাখবো ইনশাআল্লাহ। হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির দেহখানাকে সামনে রেখেই আমাদেরকে এ রামাদ্বানের শেষ ইফতার পরিবেশন করা হলো। আমি বেশ কিছু খেতে পারলাম না- শুধুমাত্র ছু”টি খেজুর খেলাম। তারপর হযরতকে গোসল দেওয়ার আয়োজন শুরু হলো। বাসার সামনের উঠোনে পর্দা টেনে গোসলের স্থান নির্ধারণ করা হলো। আমি এক পর্ষায়ে কারী উবাইদুল্লাহ আমিনী সাহেবকে জিজ্ঞেস করলাম, “গোসলে কে দেবেন? সাথে সাথে তিনি জবাব দিলেন, “আপনি”। এরপর আমার ৩৪
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।