অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন হচ্ছিলো। সিন্ধান্ত মুতাবিক একটি বিশেষ গ্যাস্থুলেন্সযোগে তাঁকে প্রথমত রায়নগর রাজবাড়িস্থ তাঁর বড় মেয়ে খাদিজা খানমের বাসায় নিয়ে যাওয়া হলো। আমি অন্যান্যদের সঙ্গে গ্যাম্বলেন্সে আরোহণ করলাম। রাস্তায় অনেকেই হযরতের মুখমণ্ডল দেখে তাঁকে চিনতে পারলো। রায়নগর রাজবাড়ি পৌঁছার পর হযরতকে বাসার প্রধান বসার কক্ষে একখানা মাছুরের উপর রাখা হলো। ইতোমধ্যে আমি লক্ষ্য করলাম হযরতের খলিফা শায়খ আব্দুল মতীন নবীগঞ্জী সাহেবও সেখানে এসে উপস্থিত হলেন এবং যাবতীয় তত্বীবধানের আয়োজনে যোগ দিলেন। আত্মীয় স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠলো। সকল মাহরিম মহিলারা তাঁকে এক নজর দেখার জন্য ভীড় জমালেন। ইতোমধ্যে বাইরে এলাকার অনেক লোক এসে হাজির হলেন। দূর-দূরান্ত থেকেও লোকজন আসতে লাগলেন। শোকে মুহ্যমান পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠলো। সবার মুখে একই কথা: হায়! আমাদের কাতিয়ার শেখ সাহেব আর নেই! এই মহান ওলিআল্লাহর ছায়া থেকে আজ আমরা বঞ্চিত হয়ে গেলাম, সিলেট বিভাগের আমাদের সর্বশেষ মুরুব্বি ও অভিভাবক আজ বিদায় হয়ে গেলেন। পরে আমরা আসরের নামায স্থানীয় মসজিদে পড়ে নিলাম। চেহারা ও পায়ের উপর আমার সবুজ রুমাল হযরতকে এ্যাম্থুলেন্স থেকে বাসায় ওঠানোর সময় তাঁর চেহারা ঢাকার জন্য হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহির নাতি নুমান আহমদ আমার গলে ঝুলন্ত সবুজ রুমালখানা টেনে নিয়ে গেলেন। আমি বললাম, হ্যাঁ- এটা দিয়ে তাঁর চেহারা ঢেকে দিন- এটা পাক আছে। এরপর বেশ কিছুক্ষণ পরে যখন পুরুষদের দেখার সুযোগ এলো তখন আমি ভেতরে যেয়ে লক্ষ্য করলাম আমার সেই রুমালখানা এবার কোমর থেকে পা পর্যন্ত হযরতের দেহাংশ ঢেকে রেখেছে। ভাবলাম, কী অত্যাশ্চর্য ব্যাপার! এই রুমালখানা হযরতের এক আত্মীয় ২০০৬ সালে হজ্জের সফরে মক্কা মুয়াজ্জমায় থাকাকালে উপহার হিসেবে দিয়েছিলেন। এরপর এই রুমালের উপর অনেক বার হযরত শায়খে কাতিয়া বাংলাদেশসহ বৃটেন ও সৌদি আরবে হজ্জের সফরে নামায আদায় করেছেন, এটিকে পাগড়ি হিসাবে ব্যবহার করেছেন, অনেক নারী-পুরুষকে এর দ্বারা বাইআত করিয়েছেন এবং একদা তিনি এই রুমাল দ্বারা বিশেষ এক ছুঃখ-ভারাক্রান্ত ক্ষণে চোখে আসা অশ্রুও মুছেছেন। ৩৩
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।