অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন সবাই এমডি সাহেবের অফিসকক্ষে একত্রিত হওয়ার পর সেখানে এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে উপরোক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও আরো উপস্থিত ছিলেন: হযরতের দ্বিতীয় সাহেবজাদা কারী উবাইছুল্লাহ আমিনী, বিল্ডিংয়ের মালিক ও একান্ত ভক্ত-মুরীদ ইঞ্জিনিয়ার আজিজুল বারী (লেখক), হযরতের খলিফা মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী, মডার্ণ হাসপাতালের ডাইরেক্টর সেলিম সাহেব ও অন্যান্যরা । পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে কারী উবাইদুল্লাহ আমিনীকে হযরতের জানাযার নামায ও সমাধিস্থ করার ক্ষেত্রে যাবতীয় তত্বাবধানে নেতৃতু প্রধানের দায়িত্ব অর্পণ করা হলো। তিনি কাতিয়া গ্রামে জানাযা অনুষ্ঠানের দাবী জানালেন। এদিকে মেয়র বদর উদ্দীন আহমদ কামরান সাহেবসহ সিলেটের নেতৃস্থানীয় সবাই (এ পক্ষে আমি নিজেও ছিলাম) দাবী জানালেন যে, হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি শুধু কাতিয়া ও সুনামগঞ্জের ব্যক্তিত্ব হিসাবে জীবন কাটান নি- তিনি ছিলেন সিলেট বিভাগের তথা সারা দেশের এক বরেণ্য আলীম ও রূহানী চিকিৎসক। সুতরাং আমরা চাই, আগামীকাল শাহী ঈদগাহ ময়দানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হোক। কিন্তু কারী সাহেব সম্পাদন করে তাঁকে সেখানে সমাহিত করতে চাই। সিলেটবাসীর দাবী অনুযায়ী শেষ পর্যন্ত শাহী ঈদগাহে ঈদের নামাযের পরই জানাযার নামাযের সিদ্ধান্ত নেওয়া হলো এবং এ ব্যাপারে মাইকিংসহ বিভিন্ন ব্যবস্থার দায়িত্ব স্বয়ং মেয়র সাহেব গ্রহণ করলেন। এছাড়া ভক্ত-মুরীদান ও সর্বস্তরের মানুষ যাতে তাঁদের এই প্রিয় বর্ষীয়ান মুরুব্বী ও আপনজন “কাতিয়ার শেখ সাহেবকে" শেষবারের মতো একনজর দেখতে পারে সেজন্য বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হলো। হযরত শায়খে কাতিয়া দীর্ঘ ১৯ দিন মডার্ণ জেনারেল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। জুমু"আতুল বিদার দিন ২.১৫ মিনিটের সময় তাঁর ইন্তিকালের পর বিকেল চারটা পর্যন্ত কয়েক হাজার মানুষ তাঁকে লাইন বেঁধে শেষ বারের মতো দেখে নেওয়ার সুযোগ পায়। কিন্তু মানুষের ভীড় ক্রমেই বেড়ে উঠছিলো- সুবিদ বাজার পয়েন্টের রাস্তায় দ্রলত মানুষ ও যানবাহনের সংখ্যা বেড়ে সবদিকে যানজটের সৃষ্টি ৩২
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।