Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন আগমন ঘটলো। সবাই শান্ত পরিবেশে অশ্রভরা চোখে হযরতকে এক নজর দেখতে লাগলো লাইন বেঁধে। মানুষের মৃদু কান্নার করুণ সুরে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠলো। কেউ-ই বিশ্বাস করতে পারছিলো না যে, কাতিয়ার শেখ সাহেব এই মায়াবী দুনিয়া ছেড়ে চলে গেছেন- আর কোনদিন ফিরে আসবেন না। আর কোনদিন হাতের গল্লা দিয়ে কাউকে হিদায়াতের আঘাত হানবেন না। আর কোনদিন বলবেন না, বিশ্বমুসলিম এক করো ... নেক করো ...। হযরতের নামাযে জানাযা ও সমাধিস্থ করার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ শহরের আলিম-উলামা, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ হাসপাতালে ছুটে আসলেন তাঁকে এক নজর দেখার উদ্দেশ্যে। কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা উপস্থিত হয়েছিলেন তারা হলেন: হযরতের একান্ত ভক্ত সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র বদর উদ্দীন আহমদ কামরান; কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া, শিক্ষা সচিব মাওলানা মুফতি মুহিবুল হক গাছবাড়ীর হুজুর; মাওলানা আব্দুল করীম শায়খে কৌড়িয়া রাহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা হাফিজ মুহাম্মদ মুহসিন, হযরত বাঘার সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা শিল্পপতি রেজাউল করীম কাসিমী; সাবেক এমপি ফরিছুদ্দীন চৌধুরী, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দীন সিরাজ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসিম হুসাইন; আলিম-উলামা এবং প্রশাসনিক কর্মকর্তীবৃন্দ। হযরত যে কক্ষে ছিলেন সেখানে থাকাকালেই আমি মেয়র সাহেবকে অনুরোধ জানালাম, আপনি অনুগ্রহ করে হযরতের জানাযা নামাযসহ বাকী কাজগুলো কিভাবে সম্পন্ন করা যায় সে ব্যাপারে পরামর্শ সভা করুন। শাহী ঈদগাহে তাঁর জানাযা নামাযের জন্য প্রথমেই আমি তার নিকট প্রস্তাব দিলাম। একটু পরই এমডি সাহেবের অফিস কক্ষে সবাই উপস্থিত হলেন। হাফিজ মুহাম্মদ মুহসিন সাহেব এ সময় দেওবন্দে অবস্থানরত হযরত আর্শাদ মাদানী (দা:বা:) এবং হযরত আশজাদ মাদানী (দা:বা:) এর সঙ্গে কথা বললেন। হযরতের ইন্তিকালের সংবাদ পেয়ে তাঁরা উভয়ে মর্মাহত হলেন এবং আল্লাহর দরবারে তাঁর জন্য দু'আ করলেন। ৩১

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।