অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন থেকেই তাঁকে অনেকটা সুস্থ দেখাচ্ছিল। হাফিজ আব্দুল হাফিজ সকালেই তাঁর গোঁফ ছেটে সুন্দর করে দিয়েছিলেন। তিনি ইশারায় তাঁর সঙ্গে কথাও বলেছেন। ইন্তিকালের কিছুক্ষণ পূর্বে হাফিজ আব্দুল হাফিজ কক্ষের দরজার সামনে গিয়ে কারো সাথে ফোনে কথা বলছিলেন। সাহেবজাদা ইসহাক আমিনী কক্ষের অপর বেডে বসে আছেন। মিজানুর রহমান লায়েক হযরতের মাথার দিকে দাঁড়িয়ে আছেন। উভয়ে লক্ষ্য করলেন হযরত ঠোঁট নড়াচড়া করছেন। এরপরই সব নীরব। তিনি তাঁর প্রভুর দরবারে চলে গেছেন! নীরবতা লক্ষ্য করে তারা হাউমাউ করে কেঁদে উঠলেন। তবে বিশ্বাস করতে পারলেন না যে তিনি এভাবে নীরবে ঘুমন্ত অবস্থায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় গ্রহণ করবেন। এরপরই আমরা কক্ষে ঢুকে যাই। হযরতের অন্যান্য সাহেবজাদাদের প্রায় সকলেই কাতিয়া চলে গিয়েছিলেন। মাওলানা ইসহাক আমিনী মৃত্যুর সময় কাছেই ছিলেন। তবে কারী উবাইদুল্নাহ আমিনী রায়নগরস্থ বাসায় থাকায় প্রায় ১৫ মিনিট পরে এসে উপস্থিত হলেন। কক্ষে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন। হযরতের নূরানী চেহারা দেখার সময় আমি বললাম, হযরতের মাথায় একটি চুমো দিন! তিনি তা-ই করলেন। আমি বললাম, কারী সাহেব! এখন ধৈর্য ধারণের সময়। আমাদেরকে অবশ্যই ধের্ষের সাথে সবকিছুর মুকাবিলা করতে হবে। হযরতকে উপযুক্ত সম্মানের সাথে জানাযার নামায শেষে সমাহিত করার ক্ষেত্রে আপনি নেতৃত্ব গ্রহণ করুন। কাঁদার সময় আছে- আমরা কাঁদবো ... বহুকাল যাবৎ অশ্রুতে বুক ভাসাবো ... কারণ আমরা আর তাঁকে পাবো না। ইন্তিকালের সংবাদ বিদ্যুৎবেগে সর্বত্র ছড়িয়ে পড়লো কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের ১০ মিনিটের মধ্যেই সিলেটের মেয়র জনাব বদর উদ্দীন আহমদ কারমার এসে উপস্থিত হলেন। তিনি এতো দ্রুত এসেছেন দেখে অবাক হয়ে যাই। পরে জানতে পারলাম, হযরতকে যে আজ তাঁর গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে নিয়ে যাওয়ার সিন্ধান্ত হয়েছে, সে সংবাদ জেনে তিনি তাঁকে দেখতে এসেছেন। বিদ্যুৎ বেগে হযরতের ইন্তিকালের সংবাদ দেশ-বিদেশে ছড়িয়ে পড়লো। মাত্র কয়েক মিনিটের মধ্যে লোকজন এসে ভীড় জমালো আলী সেন্টারের মডার্ণ জেনারেল হাসপাতালে। আধ-ঘণ্টার মধ্যেই এলাকায় হাজার হাজার মানুষের ৩০
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।