অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন হযরতের প্রধান ডাক্তার প্রফেসর মতিউর রহমান সাহেবকে ক্লিনিকে নিয়ে আসার ব্যবস্থা করলেন। আমি একরূপ অস্থির হয়ে ফ্লেরের উপর পড়ে গেলাম। দশ-পনর মিনিট পরই প্রফেসর মতিউর রহমান সাহেব এসে হাজির হলেন। পরীক্ষা করে তিনি আমাকে ইশারায় নিশ্চিত করলেন যে, আমার প্রিয় মুর্শিদ কুতবে বাঙ্গাল হযরত শায়খে কাতিয়া এই ক'মিনিট পূর্বে ইন্তিকাল করেছেন। - “নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।” [বাকারাহ : ১৫৬| আল্লাহ তা'আলার সান্লিধ্যে। আর অপূর্ব নুরোজ্জ্বল মটির দেহখানা পড়ে আছে নিষ্প্রাণ, নিজীব অবস্থায়। তিনি তাঁর প্রভুর সান্নিধ্যে চিরতরে চলে গেছেন আমাদেরকে শোকের সায়রে ভাসিয়ে। কুতবে বাঙ্গাল হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি ১০ সেপ্ম্বর ২০১০ ঈসায়ী, ২৬ ভাদ্র ১৪১৭ বাংলা, মুতাবিক ৩০ রমজান ১৪৩১ হিজরীর শুক্রবার দিন বিকেল ২.১৫ মিনিটের সময় এই মায়াবী ধরার কোল থেকে বিদায় গ্রহণ করেন। আল্লাহ তাআলা সিলেট শহরের সুবিদ বাজারের আলী সেন্টার সুপারমার্কেটের দ্বিতীয়-তৃতীয় তলায় স্থাপিত মডার্ণ জেনারেল হসপিটালের দ্বিতীয় তলার (বা ফাস্ট ফ্লোরের) ১ নং ভিআইপি কেবিনটিকে তাঁর ইন্তিকালের স্থান হিসাবে নির্বাচিত করেছেন। ইন্তিকালের মুহূর্তগুলো সম্পর্কে সঠিক বর্ণনা মিললো তাঁর খাদিম মিজানুর রহমান লায়েকের নিকট থেকে। হযরতের অপর খাদিম হাফিজ আব্দুল হাফিজ মাত্র পনের মিনিট পূর্বে বড়ো ইস্তিজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মৃত্যু মুহূর্তের মাত্র ৫ মিনিট পূর্বে হযরতকে (নাকের নলের মাধ্যমে) খাবার পরিবেশন করেন। তিনি শান্তভাবে যেনো ঘুমিয়ে গেলেন। কোন ধরনের শ্বাসকষ্ট পরিলক্ষিত হলো না। এদিন ভোর ২৯
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।