Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন বাসা মূলত একই বিল্ডিং এতো কাছে থাকার ফলে দৈনিক অনেকবার হযরতকে দেখার সুযোগ পাচ্ছিলাম। নামায শেষেই আমি ১.৪৫ মিনিটের সময় হসপিটালে ফিরে আসলাম। এরপর আরেকবার তাঁকে দেখে উত্তরের পার্শবর্তী কক্ষে ঢুকে হযরতের গ্রামের বাড়ি যাওয়ার সকল আয়োজন সম্পন্নের অপেক্ষা করতে লাগলাম। ইতোমধ্যে একটি লাইটেস গাড়ি এসে পৌঁছে গিয়েছিল। আমি যে কক্ষে অপেক্ষারত ছিলাম সেখানে আসলেন হযরতের দু'জন খলিফা শায়খ গোলাম ওয়াদুদ আজমিরিগঞ্জী এবং শায়খ ফারুক আহমদ জকিগঞ্জী। আরও সেখানে উপস্থিত ছিলেন হযরতের মুরীদ আব্দুর রাজ্জাক সাহেব। হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে তাহাজ্জুদের সময় একান্ত ধ্যানমগ্ন অবস্থায় জিকির আজকার ও মুরাকাবা করতেন এসব কথা আলোচনা করছিলাম। এক পর্যায়ে আমি বললাম, তিনি প্রায়ই অশ্রুভরা চোখে একটি কবিতা আবৃত্তি করতেন: নিকল্‌ যায়ে দম তেরি ইয়াদমে এহি দিলসে তামান্না, এহি দিলসে তামান্না। আমি নিজে তাঁর পেছনে বসে উক্ত কবিতাটি শ্রবণ করেছি। নিকল্‌ শব্দের অর্থ নিয়ে কথাবার্তা হলো। সবাই একমত হলাম, এর অর্থ “নিয়ে যাওয়া” বা “বের করা?। কথাগুলো শেষ হতে না হতেই কক্ষের খোলা দরজার দিকে তাকিয়ে দেখলাম, মিজানুর রাহমান লায়েক মোবাইল সেট নিয়ে ছুটোছুটি করছে। আমাদের বুঝতে বাকী রইলো না যে, একটা কিছু ঘটেছে! আমরা সবাই ছুটে গেলাম হযরতের শহ্যাপাশে। হযরতের ইন্তিকাল আমরা সেখানে যেয়ে দেখি তিনি নড়াচড়া করছেন না! সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি মাথা ও শরীরে হাত দিয়ে দেখি তাঁর দেহখানা তখনও উঞ্। কিন্তু হৃদযন্ত্রের স্পন্দন অনুপস্থিত। আমি বুঝতে পারলাম হযরত বিদায় হয়ে গেছেন। কিন্ত সবাই বলতে লাগলো, তাঁর হার্ট এটাক হয়েছে! ডাক্তারকে নিয়ে আসো! ইত্যাদি। এরপর জকিগঞ্জী সাহেব ক্লিনিকের এসিসট্যান্ট ম্যানেজারকে দিয়ে ২৮

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।