অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন দরবারে আকুল আবেদন জানান: “হে আল্লাহ! আমার হায়াত থেকে কিছু নিয়ে হলেও হযরতের হায়াতে তায়্যিবাহ দীর্ঘ করুণ”। হযরত বর্ণভী রাহ. রচিত শাজারায়ে তায়্যিবাহ পাঠ হযরত মাওলানা লুৎফুর রাহমান বর্ণভী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিশেষ সম্পর্ক ছিলো। আমি ছোট বেলা শোনতাম, যেখানেই বরুণার শেখ সাহেব সেখানেই কাতিয়ার শেখ সাহেব। আমাদের সুনামগঞ্জ জিলায় (যা হযরত রাহ. এরও জিলা) তিনিই বরুণার শেখ সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে সবার নিকট পরিচিত করেছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত (অর্থাৎ জুমু'আতুল বিদার আগের রাত) তেরো তাসবীহ জিকির ও দু'আ শেষে অনেকেই চলে গেলেন। হযরতের কক্ষ নীরব হলো। আমি তাঁর বিছানা থেকে মাত্র কয়েক হাত দূরে দেওয়ালের অপরপ্রান্তে দাঁড়িয়ে হযরত বর্ণভী রাহ. রচিত শাজারায়ে তায়্যিবাহ পুরোটাই পাঠ করে শোনালাম। আমার মুসলিমা তখনও আমার কোলে। আমার ধারণা, হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই শাজারা বা মুনাজাতে মকবুল শ্রবণ করে হৃদয়ে শান্তি অনুভব করেছিলেন। এই শাজারার বৈশিষ্ট্য হলো, এতে চিশতিয়া তরীকার সকল মাশাইখ (রাহমাতুল্লাহি আলাইহিম) ও স্বয়ং রাহমাতুল্লিল আলামীন, সায়্যিদিল মুরসালীন হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে আল্লাহর দরবারে আকুল আবেদন জানানো হয়েছে। শাজারাটি আল্লাহপ্রেমিক তরীকতের সালিকদের জন্য এক “সুপেয় প্রেম-সুধা” বলে আমি মনে করি। শাজারায় শায়খ ড. আলী আসগর নূরী রাহমাতুল্লাহি আলাইহির নাম নেই। আমি নিজে তাঁর নামটিও সংযুক্ত করে নিয়েছিলাম। ৩০ রামাদান শুক্রবার (১০/৯/১০ ঈসায়ী) বেশ ভোরে উঠে আমি গোসল সেরে নিলাম। এদিন ছিলো জুমু'আতুল বিদা। কুতবে বাঙ্গাল হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে নিয়ে যাওয়া হবে। এই সফরে আমিও তাঁর সঙ্গী হওয়ার ইচ্ছা রাখি, তাই সকাল ১১টার সময় বাসা থেকে বিদায় হলাম। হসপিটালে যেয়ে হযরতকে একনজর দেখে চলে গেলাম দরগাহে হযরত শাহজালাল (রাহ.) মসজিদে। উল্লেখ্য মডার্ণ জেনারেল হসপিটাল ও আমার ২৭
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।