অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন হয়তো একটা কিছু ঘটে যাবে। পরদিন জুমু”আত্ুল বিদা, এর পরদিন বিভাগীয় সর্ববৃহৎ ঈদের নামাযের জামাআত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ মাঠে। সবকিছু যেনো তার স্ব-স্ব স্থানে ফিট-ফাট হয়ে যাচ্ছে। তবে আমাদের আশা হযরতকে নিয়ে যাবো কাতিয়া গ্রামে। তাঁর প্রিয় মাদ্রাসায়। বাসায় পৌঁছার পর বেশ কিছু পরে কক্ষের জানালায় এসে আমাকে ডাক দিলেন সাহেবজাদা কারী উবাইদুল্লাহ আমিনী। তিনি বললেন, শায়খ! আসুন। তেরো তাসবীহ জিকির শুরু হচ্ছে। আমি আসতে অপারগ। তবে শুরু করুন- এখান থেকে আমি জিকিরে শরীক হবো। ইলমে তাসাওউফের পথপ্রদর্শক, আধ্যাত্মিক জগতের কুতুব হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়াকে নিয়ে তেরো তাসবীহের এই শেষ জিকিরে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন: হযরতের খলিফা শায়খ গোলাম ওয়াদুদ আজমিরিগঞ্জী, হযরতের খলিফা শায়খ ফারুক আহমদ জকিগঞ্জী, দারুল উল্ম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা আহমদ শফী (দা:বা:) এর খলিফা এবং হযরতেরও খলিফা, তাঁর মেয়ের সন্তান মুফতি মনজুর রশীদ আমিনী, মাওলানা ইসহাক আমিনী, হযরতের নাতি নুমান আহমদ, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, হাফিজ আব্দুল হাফিজ, মুহাম্মদ মুবাস্পির আহমদ, মিজানুর রহমান লায়েক ও ক্লিনিকের কর্মকর্তা শহীদ। আমি আমার মেয়ে মুসলিমাকে নিয়ে উপর তলায় চলে গেলাম। হযরত যে কক্ষে ছিলেন সেটির পশ্চিমের দেওয়াল ছিলো আমার কক্ষের বেলকনির সঙ্গে সংযুক্ত। মোট কথা, আমি মাত্র এক হাত দূরে অবস্থান করছিলাম। অবশ্য ভেতর থেকে কেউ আমাকে দেখতে পায় নি। তেরো তাসবিহ জিকির এভাবে দাঁড়িয়ে করা যায় না- তথাপি আমি তাঁদের সঙ্গে যেটুকু সম্ভব শরীক হয়েছি। পরে জানতে পারলাম, জিকিরের প্রাবল্য যখন তুঙ্গে তখন এক পর্যায়ে হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি সজোরে “আল্লাহ! আল্লাহ! আল্লাহ!” বলে উঠেছিলেন। যা হোক, কক্ষের সকল জাকিরীন জিকির শেষে এক হদয় নিংড়ানো ছু”আ করলেন। সমগ্র কক্ষটিতে আল্লাহর দরবারে হায়াতে তায়্যিবাহ ভিক্ষা চাইলেন। আমিও দু'আয় শরীক হলাম। পরবর্তীতে জকিগঞ্জী সাহেব বলেন, এই ছু'আর সময় তিনি এই বলে আল্লাহর পবিত্র ২৬
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।