অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন রোগমুক্তির জন্য, খতমে কুরআন, খতমে বুখারী, খতমে ইউনুস, বিশেষ ছু"আ ইত্যাদি তাঁর ইন্তিকালের সময় পর্যন্ত অব্যাহত ছিলো। শুক্রবার কাতিয়ায় নিয়ে যাওয়ার সিন্ধান্ত প্রথমে বৃহস্পতিবার ২৯ রমজান হযরতকে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পারিবারিক সিন্ধান্ত গ্রহণ করা হলো। পরদিন শুক্রবার হয়তো ঈদ হবে। ইতোমধ্যে আগের দিন হযরতের অসুস্থ স্ত্রীকেও সিলেট থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কারী মাওলানা উবাইুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করে জানতে পারলাম, সবাই এই আয়োজন করতে উদ্যোগী হয়েছেন। পরদিন শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই ছিলো এদিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে নেওয়ার ইচ্ছা। কিন্তু শুক্রবার ঈদ হলো না। কারী সাহেব বাড়িতে নেওয়ার তারিখ বদলে দিলেন। বললেন, “আব্বাকে আমরা শুক্রবার বাদ জুমু'আ নিয়ে যাবো, ইনশাআল্লাহ!”। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় হযরতের কক্ষেই এক অপূর্ব “তেরো তাসবীহ" জিকিরের আয়োজন করা হলো। বিভিন্ন অনুষ্ঠানে হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুরীদান ও ভক্তদেরকে চিশতিয়া তরীকার এই উচ্চ পর্যায়ের জিকিরের “মশক করাতেন। আমি দেখেছি, এই প্রবীণ নব্বুই উ্ধ্ব বয়সেও তিনি যখন চিৎকার করে জিকিরের বাক্যগ্তলো উচ্চারণ করতেন তখন উপস্থিত সবার অন্তর কেঁপে উঠতো। বেশ ক'বছর পূর্বে কাতিয়ার মাদ্রাসা মসজিদে ইতিকাফ অবস্থায় তাঁর কণ্ঠে এই জিকির শ্রবণ করে আমার দিল কেঁপে উঠেছিল। এক পর্যায়ে আমি ভাবলাম হয়তো আমার হদযন্ত্র ফেটে যাবে! আমার সমস্ত শরীরে কম্পন শুরু হলো। এটা যে হযরতের তরীকতের উচ্চতর মাকামে অবস্থানের প্রমাণ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন বোধ করছি না। জিকির শুরুর কিছুক্ষণ পূর্বে আমি বাসায় চলে আসলাম। আমি জানতাম না এরূপ কোন জিকির হবে। তবে আমার মানসিক অবস্থা ভালো ছিলো না। দু"দিন পূর্বে এক অত্যাশ্চর্য স্বপ্ন দেখার পর আমি অস্থির হয়ে উঠছিলাম। আমি জানতাম, খুব শীঘ্বই ২৫
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।