Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন আগামীকাল শুক্রবার বাদ জুমু"আ হযরতের স্মৃতি বিজড়িত এতিহাসিক খেলাফত বিন্ডিংয়ে খতমে বুখারী ও খতমে কুরআনের ব্যবস্থা করা হোক। এসময় উপস্থিত উলামাদের মধ্যে মাওলানা রিজাউল করীম কাসিমী সাহেবসহ সবাই এতে সম্মত হলেন। সুতরাং পরদিন শুক্রবার বাদ জুমু”আ প্রায় ৫০ জন মুহাদ্দীসিনে কিরামের অংশগ্রহণে হযরতের রোগমুক্তি ও হায়াতে তাইয়্যিবাহ কামনা করে খতমে কুরআন ও খতমে বুখারী সম্পন্ন হয়। উভয় খতম শেষে ছুআ পরিচালনা করেন, কুতবে আলম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা পটিয়া মাদ্রাসার শাইখুল হাদীস হযরত মাওলানা নোমান আহমদ টট্টগ্রামী। পারিবারিক তত্বীবধান হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির ৫ সাহেবজাদা ও ৪ সাহেবজাদী ইতোমধ্যে সিলেটে এসে একত্রিত হয়েছেন। তাঁরাও সার্বক্ষণিক তন্ত্ীবধানে লিপ্ত হলেন। উপরে তালিকাভূক্ত খাদিমদের ছাড়াও সাহেবজাদা হাজী ইমদাছুল্লাহ সাহেবের নেতৃত্বে এ পর্যায়ে সার্বিক দেখাশোনার দায়িতু নিলেন দ্বিতীয় সাহেবজাদা লন্ডন প্রবাসী কারী উবাইদুল্লাহ আমিনী, কানাডা প্রবাসী মাওলানা ইউসুফ আমিনী, মাওলানা ইসহাক আমিনী, সাহেবজাদা মাওলানা ইসমাঈল আমিনী, হযরতের খলিফা শায়খ গোলাম ওয়াদুদ আজমিরিগঞ্জী, হযরতের খলিফা শায়খ ফারুক আহমদ জকিগঞ্জী, হযরতের খলিফা শায়খ আব্দুল মতীন নবীগঞ্জী, সুনামগঞ্জের ব্যবসায়ী মুহাম্মদ আবুল কালাম, উমরপুরের মুহাম্মদ হুসাইন (পরে তিনি ই'তিকাফ পালনে চলে যান) ও ইঞ্জিনিয়ার আজিজুল বারী (অত্র গ্রন্থের লেখক)। মহান আল্লাহর ইচ্ছার বিপরীতে কিছু হবার নয়। এই রোগটি যে শেষ বয়সের বার্ধক্যজনিত রোগ এবং এ থেকেই যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করবেন এ ব্যাপারে ডাক্তার সাহেবদের নিকট থেকে আমরা ইশারা পেতে থাকি। তবে আমরা তা বিশ্বাস করি নি- করতে পারি নি। যুগশ্রেষ্ঠ এই ওলিআল্লাহ, সিলেট বিভাগ তথা পুরো বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের মুরুব্বী ও বুজুর্গ এই মহান ব্যক্তি আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে এবং শোকের সাগরে ভাসিয়ে চলে যাবেন- তা আমরা মেনে নিতে ভীষণ কষ্ট বোধ করছিলাম। দেশ-বিদেশের সর্বত্র মসজিদ-মাদ্রাসায় তাঁর ২৪

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।