অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন পাল্স (হৃদযন্ত্রের স্পন্দন) ও অক্সিজেন লেবেল মনিটর, সেলাইন, নাকের মধ্যে পাইপ ঢুকিয়ে খাদ্য প্রদান, অক্সিজেন সাপ্লাই এবং ওঁধধপত্র নিয়মিত সেবন করার পরও তাঁর অবস্থার তেমন উন্নতি দেখাচ্ছিল না। তবে সময় সময় তিনি জ্ঞান ফিরে পাচ্ছিলেন। আমাদের সাথে ইশারায় কথাবার্তাও করেছেন। কিন্তু সার্বিক অবস্থার কোন উন্নতি হচ্ছিলো না। আমি লক্ষ্য করলাম প্রথম কদিন তিনি “নফী-ইসবাত" (লা-ইলাহা ইল্লাল্লাহ) জিকির করছিলেন। পরবর্তীতে তিনি “পাস-আনফাস" দেমের) জিকিরে নিমগ্ন হন। নফী-ইসবাতের সময় তিনি মাথা ডানদিকে ঘৃরিয়ে আবার কৃলবের দিকে নিয়ে যাচ্ছিলেন। পাস-আনফাসের সময় দম বন্ধ করে বেশ কিছুক্ষণ থাকার পর খুব দ্রুত “আল্লাহ! আল্লাহ!” জিকির করছিলেন। অধিকাংশ সময় তাঁর চোখ ছু'টো বন্ধ ছিলো। তিনি পারতপক্ষে কিছু বলতে চেষ্টা করেন নি। তবে সালাম চেয়েছেন। এমনকি একদিন তিনি হাত নেড়ে ইঙ্গিতে ইশারা দিলেন যার অর্থ ছিলো, আগত মেহমানদেরকে বসাও! ডাক্তার সাব্বির হুসাইন বলেন, একদিন রাতে তিনি তাঁর মাথা বুলিয়েও দিয়েছেন। আরেকদিন তারাবীহ নামায পরে মেহমানদারী করার জন্য খাদিমদেরকে ইশারায় ইঙ্গিতও করেছেন। ভর্তির পরবর্তী শুক্রবার তিনি জুমু'আর পূর্বে প্রায় বিশ মিনিট সময়ব্যাপী সম্পূর্ণ জ্ঞাত অবস্থায় ছিলেন। এমনকি আজ যে শুক্রবার তা বুঝতে পেরে জুমু”আর নামায আদায়ের কথাও বলেছেন। সাহেবজাদা কারী উবাইদুল্লাহ আমিনীও এ এসময় উপস্থিত ছিলেন এবং হযরত রাহমাতুল্লাহি আলাইহির সাথে কথাবার্তা বলেছেন। সুতরাং পুরো ১৯ দিন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন এ কথাটি ঠিক নয়। মাঝে মধ্যে তাঁর জ্ঞান ফিরে আসছিলো। এতে আমরা সবাই আশাবাদী হয়ে উঠছিলাম যে, এ যাবৎ বুঝি তিনি রোগ থেকে সেরে ওঠবেন। তাছাড়া ডাক্তার বোর্ড থেকেও ঘোষণা আসলো যে, তাঁর শরীরে বাস্তবে বিশেষ কোন রোগ নেই। তিনি একমাত্র বার্ধক্যজনিত কারণেই দূর্বল হয়ে পড়েছিলেন। হযরতের তন্ত্ীাবধানের দায়িত্বশীলদের মধ্যে তাঁর খলিফা মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী সাহেব এক পর্যায়ে বলে উঠলেন, আমাদের কী কিছু করণীয় নেই? উপস্থিত উলামায়ে কিরাম জবাব দিলেন, আমরা এখন কি করতে পারি? তখন নবীগঞ্জী সাহেব বললেন, ২৩
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।