Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ٦٥
📝 نص 📖 PDF

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন ডাক্তার মতিউর রহমান সাহেব সাথে সাথেই বললেন, চলুন। উল্লেখ্য, অত্যন্ত ব্যস্ত এই প্রখ্যাত চিকিৎসক সাধারণত কোন প্রাইভেট ক্লিনিকে ভিজিটে যান না। সুবিদ ক্লিনিকের চেম্বারে তাঁর সঙ্গে রোগী হিসাবে সাক্ষাৎ করতে চাইলে অন্তত দুই মাস পূর্বে টিকিট নিতে হয়! দীর্ঘ উনিশ দিন পর্যন্ত দৈনিক অন্তত একবার করে তিনি হযরতকে ভিজিট করেছেন। তাঁকে ফি গ্রহণের জন্য অনুরোধ জানানো সর্তেও তিনি কোন ফি গ্রহণ করেন নি। আমরা তাঁর এই আন্তরিকতা ও বদান্যতার জন্য আল্লাহর পবিত্র দরবারে তিনি ও তাঁর পরিবারবর্ণের সবার জন্য ছু”আ করি। শোনেছি তাঁর স্ত্রী অসুস্থ আছেন- আল্লাহ পাক তাঁকে শিফা দান করুন। প্রফেসর ডাক্তার মতিউর রহমান সাহেবের নেতৃত্বে অচিরেই বেশ ক'জন বিশেষজ্ঞ চিকিৎসকের টাম গড়ে উঠলো। অনেকদিন যাবৎ বিনিময় ছাড়া চিকিৎসা ও পরামর্শ প্রদানকারী হযরতের দায়িমী ডাক্তার মুয়াজ্জম হুসাইন খান সাহেবও এই টামের সদস্য ছিলেন। উল্লেখ্য তিনি হযরত মাওলানা ফজলুল করীম পীরসাহেব চরমোনাই রাহমাতুল্লাহি আলাইহিরও প্রধান চিকিৎসক ছিলেন। হাসপাতালের পক্ষে দায়িত্ব নিলেন মডার্ণের ডাইরেক্টরদের একজন ডাক্তার সাব্বির হুসাইন মুকুল সাহেব। সবাই অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে হযরতের মেডিক্যাল কেয়ারের কাজে রত হলেন। হাসপাতালের এমডি নূরুল আমিন বাবুল সাহেব, ডাইরেক্টর সেলিম সাহেব, ম্যানেজার তোফায়েল আহমদ চৌধুরী ফয়সল সাহেব, এসিসট্যান্ট ম্যানেজার ইকবাল হুসাইন তাফাদার এবং নার্সিং স্টাফের সবাই হযরতের চিকিৎসা, সার্বিক সুযোগ-সুবিধা এবং তাঁকে দেখার জন্য আসা হাজার হাজার মানুষের মধ্যে শৃঙ্খলা বজায় রাখাসহ যাবতীয় ব্যাপারে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। চিকিৎসা ও সেবার ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি হয় নি। আমরা এতে সবার নিকট কৃতজ্ঞ। আল্লাহ সবাইকে উপযুক্ত বিনিময় দান করুন- এটাই কামনা। হযরতের অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ায় তারাবীহ নামায শেষে হসপিটালে ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতা তাঁকে দেখার জন্য ছুটে আসতে লাগলেন। দীর্ঘ ১৯ ২১

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.