Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন এক পর্যায়ে রায়নগর থাকা কালেই সাহেবজাদা হাজী ইমদাদুল্লাহ সাহেব আমাকে ফোন করলেন। তিনি হযরতকে আমার ক্লিনিকে নিয়ে আসার ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তের কথা জানিয়ে বললেন, “আলহামছুলিল্লাহ! আপনার ইচ্ছাকে আল্লাহ তা'আলা কবুল করেছেন। আব্বাকে ইফতার পরে আমরা নিয়ে আসছি।” আমি এই সিদ্ধান্তে অত্যন্ত আবেগ-আপ্লুত হয়ে পড়লাম। কিভাবে, কোন্‌ উপায়ে আমার প্রিয় মুর্শিদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাজ সুন্দর ও সঠিকভাবে আঞ্জাম দেওয়া যায় সে ফিকিরে লেগে গেলাম। আমি আবারো কক্ষটি পরিদর্শন করলাম। দেখে খুশী হলাম যে, র্লিনিক কর্তৃপক্ষ তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলেন। হাসপাতালের এক নম্বর ভিইপি কেবিনে ভর্তি সিন্ধান্ত মুতাবিক আমি ও মুহাম্মদ আবুল কালাম সাহেব রাস্তায় যেয়ে হযরতের আগমনের অপেক্ষা করতে লাগলাম। সুতরাং সোমবার ১২ রমজান, ২০ অক্টোবর ২০১০ ঈসায়ী, বিকাল ৭.৩০ মিনিটের সময়, প্রায় অজ্ঞান অবস্থায় সিলেট শহরের সুবিদ বাজারে অবস্থিত আমার “আলী সেন্টার" মার্কেটের উপরে প্রতিষ্ঠিত মডার্ণ জেনারেল হসপিটালে তাঁকে নিয়ে আসা হলো। ভিআইপি কক্ষে চিকিৎসা গ্রহণের জন্য আমি আগে থেকেই কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সব ব্যবস্থা করে রাখি। হযরতকে ১ নং ভিআইপি কেবিনের একটি বেডে স্ট্রেচারের মাধ্যমে তুলে আনা হলো। সাথে সাথেই কর্তব্যরত ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা শুরু করলেন। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মতিউর রহমানের নেতৃত্বে চিকিৎসা শুরু হযরতের অসুস্থতার খবর খুব দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়লো। ইতোমধ্যে এ রাতেই (২০ অক্টোবর সোমবার দিবাগত রাত) আলী সেন্টারের বিপরীতে স্থাপিত “কর্নার ভিউ" নামক বহুতলবিশিষ্ট ইমারতের একটি ফ্ল্যাট বাড়িতে বসবাসরত, প্রখ্যাত চিকিৎসার দায়িত্ব প্রদান করা হলো। সুবিদ বাজার মসজিদে তারাবীহ নামায শেষে মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী, মুহাম্মদ আবুল কালাম এবং আমি ডাক্তার সাহেবকে অনুরোধ জানালাম, “জনাব! হযরত শায়খে কাতিয়া আলী সেন্টারস্থ মডার্ণ হাসপাতালে বাদ মাগরিব গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন। আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে তাঁকে একটু ভিজিট করুন।” ০

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।