Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন ব্যবস্থা করলেন। হযরতের বড় সাহেবজাদা হাজী ইমদাছুল্লাহ সাহেব হযরতকে তাঁদের নিজস্ব নৌকাযোগে উমরপুরের নিকটে হুইদপুরে নিয়ে আসার পর, সেখান থেকে লাইটেসে সিলেট আসবেন বলে সিন্ধান্ত নেওয়া হলো। ইতোমধ্যে আমার মার্কেটের বিপরীতে কর্নার ভিউ বহুতল ইমারতে বসবাসরত সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শেখ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মুরীদ মুহাম্মদ আবুল কালাম ও নিয়োজিত হলাম। কাতিয়া থেকে সিলেটে আগমন সিলেট থেকে ভোরে হযরতকে নিয়ে আসার জন্য একখানা লাইটেস গাড়ি হুইদপুরের উদ্দেশ্যে যাত্রা করলো। হযরতকে নিয়ে আসার জন্য এ যাত্রায় যারা ছিলেন তরা হলেন: মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী, হযরতের নাতি মুফতি মনজুর রশীদ আমিনী ও হযরতের মুরীদ উমরপুরের হুসাইন আহমদ সাহেব। ছুপুর ১২টায় হযরতকে নিয়ে নৌকাখানা হুইদপুর পৌঁছলো। বাড়ি থেকে যারা হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির সার্বক্ষণিক খিদমাতের জন্য নৌকাযোগে সফরসঙ্গী হয়ে এসেছিলেন তারা হলেন: সাহেবজাদা হাজী মাওলানা ইমদাদুল্লাহ আমিনী, হযরতের নাতি নুমান আহমদ, হাফিজ তাইয়্যিব এবং হযরতের খলিফা কারী শায়খ বিলাল আহমদ শাল্লাবী এর পুত্র মুবাশ্শির আহমদ। জকিগঞ্জী সাহেব বর্ণনা করেন, হযরত যখন নৌকাযোগে হুইদপুর পৌঁছলেন তখন তিনি নৌকায় উঠে হযরতের সঙ্গে মুসাহাফা করেন। তখন হযরত এক অপূর্ব মুচকি হাসি দিলেন। যা কোনদিন ভূলবার নয়। উমরপুরে এসে যুহরের নামায আদায় করা হলো। হযরতের বড় সাহেবজাদার ইচ্ছানুযায়ী হযরতকে প্রথমে নিয়ে যাওয়া হলো রায়নগর রাজবাড়িস্থ হযরতের বড় সাহেবজাদী খাদিজা খানমের বাসায়। উল্লেখ্য হযরতের অসুস্থ স্ত্রী মাজিদা খানম সেখানে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিলেন। এখানে ৩.৩০ মিনিট থেকে ইফতার পর্যন্ত হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি অবস্থান করেন। ইতোমধ্যে হযরতের দায়িমী ডাক্তার মুয়াজ্জম হুসাইন খান প্রাথমিকভাবে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেন যে, সবদিক থেকে সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্থানীয় ক্লিনিকে হযরতকে তাড়াতাড়ি স্থানান্তরিত করা হোক। ১৯

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।