Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

ও আলী সেন্টারের মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ৯ রমজান মুহাম্মদ হুসাইন, হযরতকে দেখার জন্য সুনামগঞ্জ জিলার জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামে যাই। জুমু"আ শুরুর কিছুক্ষণ পূর্বে কাতিয়া মাদ্রাসা মসজিদে এসে পৌঁছার পর জানতে পারলাম, তিনি গুরুতর অসুস্থ। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ছিলেন। কয়েকটি রোযা মাত্র রেখেছেন। রোগের প্রকোপে তিনি সঠিকমতো নামায আদায় করতে ব্যর্থ হচ্ছেন- এমনকি আজকের জুমু"আর নামাযে আসতে অপারগ। এ কথাগুলো জানালেন, হিফজখানার উস্তাদ আজমিরীগঞ্জের জলসুখা গ্রামের হাফিজ মনোয়ার হুসাইন সাহেব। এসব কথা শ্রবণ করে সত্যিই চিন্তিত হয়ে পড়লাম। জুমু'আর জামাআত আসন্ন, তাই আগেই নামায আদায় করলাম এরপর ছুটে গেলাম তাঁর শয়নকক্ষে। তাঁকে দেখে আমি বুঝতে পারলাম সত্যিই হযরতের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। যে কোন উপায়ে তাঁকে সিলেটে নিয়ে এসে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। সেদিন আমি হযরতের বড় সাহেবজাদা হাজী ইমদাছুল্লাহ সাহেবকে অনুরোধ জানালাম তাঁকে সিলেট নিয়ে আসতে। এঁদিন বিকেলে সিলেটে পৌঁছে হযরতের দ্বিতীয় সাহেবজাদা কারী মাওলানা উবাইদুল্লাহ আমিনী সাহেবের সাথেও টেলিফোনে কথা বললাম। তিনি তখন বিলেতে। কুতবে বাঙ্গাল হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির খলিফা মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জীর সঙ্গে হযরতের অসুস্থতা সম্পর্কে পরামর্শ করলাম। তিনি বুঝতে সক্ষম হলেন যে, তাঁকে চিকিৎসার ব্যবস্থা না করে বাড়িতে রাখা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এছাড়া সেখানে সঠিক মেডিক্যাল সরঞ্জামাদি ও বিশেষজ্ঞ ডাক্তার মিলানো দুষ্কর। জকিগঞ্জী সাহেব সবাইকে বৃঝিয়ে হযরতকে সিলেটে নিয়ে আসার ১৮

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।