Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

শায়খ মৌলবী গোলাম ওয়াদুদ আজমিরিগঞ্জী (দা:বা:): “আমি শেখ সাহেবকে কোনদিন দেখিনি সুন্নাতের খেলাপ কোন কাজ করতে। তিনি জীবনভর সুন্নাতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন ধৈর্যের পাহাড়। তিনি কোন দিন বেহুদা কথা বলতেন না। সব সময় বুঝা যেতো তাঁর অন্তরটি কাঁদছে। আল্লাহর ভয়ে তিনি সবসময় ভীতসন্ত্স্ত থাকতেন। মানুষের প্রতি তার ভালোবাসা ছিলো অঢেল। তাঁর নিকট কেউ পেরেশান হয়ে আসলে, তিনি নিজেই সেই পেরেশানীর অংশীদার হয়ে যেতেন। কিভাবে তার পেরেশানী দূর হয় সে চেষ্টায় লেগে যেতেন। আহ! আমি আর কি বললোঃ... তার জীবনে তাহাজ্জুদ ছুটতে আমি দেখি নি। আখিরাতের ফিকিরেই তিনি নিমগ্ন থাকতেন। মেহমানদারী, মুহাব্বাত, অপরের প্রতি দরদ, মানুষকে সর্বাবস্থায় সান্তবনাদান ইত্যাদি গুণাবলী তাঁর মধ্যে আমি সবসময় দেখেছি।” হযরত মাওলানা শায়খ আব্দুল মতীন নবীগঞ্জী (দা:বা:): “আজ থেকে আমরা আর কার কাছে দু'আ চাইবো? আধ্যাত্মিক রাজধানীর সিলেট বিভাগের স্বনামধন্য রুহানী রাহবার কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি আমাদের সবার প্রিয় মুরুব্বি, মুর্শিদ ও পথপ্রদর্শক কাতিয়ার শেখ সাহেবকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি।” হযরত মাওলানা শায়খ ফারুক আহমদ জকিগঞ্জী (দা:বা:): “আমার মতে তিনি শুধু কুতবে বাঙ্গাল ছিলেন না, সমগ্র আলমের কুতুব ছিলেন। আমাকে হাসান বসরীর (রাহ.) মতো ওলি বানানোর জন্য আল্লাহর দরবারে কে আর দু'আ করবে? এখন কাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে হকের ঝাণ্ডাসহ ফতেহ করবো?” শাইখুল হাদীস শায়খ হযরত মাওলানা নূরুল ইসলাম খান (দা:বা:): “আমি কী বললো ... বলার শব্দ পাচ্ছি না। হযরত ছিলেন আমার পীর, মুর্শিদ, তাঁর মুজাহাদা, বীরত্ব আমাদেরসহ সব জায়গায় বিস্তৃত ছিলো। এসব অবদান কোনদিন ভুলা যাবে না।”

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।