হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালে বিভিন্ন গুণিজনের প্রতিক্রিয়া শাইখুল হাদীস হযরত মাওলানা মখদ্দুস আলী (দা:বা:): “কুতবে আলম শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির যে কয়েকজন নেক বান্দাহ ও ওলিআল্লাহদেরকে রূহানী ফায়িজ দ্বারা শক্তিশালী করে রেখে গিয়েছিলেন তার মধ্যে অনেকেই ইতোমধ্যে চলে গেছেন। এখন হযরত কাতিয়ার ছাহেবও বিদায় নিলেন। আমরা দিনদিন সবাইকে হারিয়ে ফেলছি। আল্লাহ তা'আলা তাঁকে জান্নাত নসীব করুন।” শাইখুল হাদীস হযরত মাওলানা ফায়জুল বারী মহেশপুরী (দা:বা:): তিনি তখন নয়াসড়ক মসজিদে ই"তিকাফে ছিলেন। হযরতের ইন্তিকালের সংবাদ পেয়ে বাকরুদ্ধ হয়ে যান। কিছু না বলে অনেক্ষণ নীরবে বসে থাকেন। তাঁর চোখ বেয়ে অঝোর ধারায় পনি ঝরছিল। হযরত মাওলানা নূরুল ইসলাম এলএলবি (দো:বা:): “তিনি বাতিলের মুকাবিলায় অত্যন্ত মজবুত ছিলেন। সুনামগঞ্জ জিলায় গান-বাজনা ও অনুরূপ সকল গোনাহের কাজে যাতে মানুষ লিপ্ত হয় না- তার জন্য তিনি শুধু সোচ্চার ছিলেন না বরং এগুলো উৎখাত করার ক্ষেত্রে অনেক কুরবানী করেছেন। তিনি তাবলীগ জামাআতকে শুধু সমর্থন করতেন না, হরমুজুল্লাহ রাহমাতুল্লাহির আমীরত্বে তিনি তাবলীগ জামাআতেও গিয়েছেন। তাঁর খানকায়ী নিযাম প্রতিষ্ঠা এবং খেলাফত বিল্ডিংয়ে হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির এতিহ্য রক্ষার্থে দারসে হাদীসের ব্যবস্থা আবার শুরু করে দিয়ে গেছেন- এ দু'টো কাজ হলো তাঁর শ্রেষ্ঠ অবদান। বাতিল শক্তি তাঁর মতো আর কাউকে ভয় করতো না- এখন তাঁর অনুপস্থিতিতে বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো হবে আমাদের জন্য বড় কঠিন কাজ।”
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।