হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালে বিভিন্ন গুণিজনের প্রতিক্রিয়া কুতবে আলম হযরত সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত মাওলানা আব্দুল মুমীন শায়খে ইমামবাড়ি (দো:বা:): “মনের মধ্যে কী এসেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি ছিলেন আল্লাহর খাস বান্দা। পরে আশা করা যায় আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছাবেন। আমি কী মানুষ! আমার অন্তরে আর কী-ই বা আসবে? আপনারা আমার জন্য দুআ করবেন।” উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং মাসিক মদীনা সম্পাদক, হযরত মাওলানা মুহিউদ্দীন খান (দা:বা:): “আমার কষ্ট লাগছে এজন্য যে, খুব ইচ্ছে ছিলো হাসপাতালে যেয়ে তাঁর সাথে দেখা করতে, কিন্তু ... কিন্তু অসুস্থতার কারণে দাঁড়াতে পারছিলাম না। আমার দৃষ্টিতে তিনি বাংলার কুতুব ছিলেন- সহজ-সরল জীবন- যাপন করতেন তাই অনেকে তাঁকে চিনতে পারেন নি। দ্বিতীয়ত হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হিদায়াতের, তাসাওউফের এবং একই সাথে রাজনীতির যে ধারা বিস্তার করেছিলেন, তার সর্বশেষ নির্ভরযোগ্য লোক ছিলেন কাতিয়ার শেষ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন আমাদের মুরুবিব, গুরু, পথপ্রদর্শক, নেতা, বন্ধু যাই বলেন ... কী আর বলবো? তাঁকে আমরা হারিয়ে ফেললাম, আহ! তিনি আমাকে খুব বেশী মুহাব্বাত করতেন।” প্রাক্তন এমপি, মুফতি মুহাম্মদ ওয়াকাস (দা:বা:): তিনি বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হার্ট এটাক পরে তাঁর বাইপাস অপারেশন হয়েছে। তাঁকে আল্লাহ তাআলা শিফা দান করুন। হযরত শায়খে কাতিয়ার ইন্তিকালের সংবাদ পেয়ে তিনি অত্যন্ত মর্মাহত হোন। শাইখুল হাদীস হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী (দা:বা:): “আসমান ভেঙ্গে মাথায় পড়ে গেছে! সারা জমিন অন্ধকার হয়ে গেছে। হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি ছিলেন বাতিলের আতঙ্ক এবং নির্ভীক মর্দে মুজাহিদ। সারাজীবন মোটা সুতার কাপড় (খদ্দর) পরেছেন এবং এই কাপড় পরিধান করেই কবরে গেলেন।”
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।