Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

বিভিন্ন গুণিজনের প্রতিক্রিয়া কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের সংবাদে দেশ-বিদেশের সকল আলিম-উলামা, পীর- মাশাইখ এবং ভক্ত-মুরীদান স্বভাবতই অত্যন্ত শোকাহত হয়েছেন। আমরা নিম্নে বিশিষ্ট কয়েকজন দেশ বরেণ্য উলামার প্রতিক্রিয়া লিপিবদ্ধ করলাম। খলিফা, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা আহমদ শফী (দো:বা:): “আমি হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের সংবাদ পেয়ে ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন পাঠ করেছি। ইস্তিকাফে থাকাবস্থায় সংবাদ পেয়েছিলাম তাই সবাইকে নিয়ে তাঁর রহের মাগফিরাতের জন্য দু'আ করেছি এবং স্বভাবতই এই সংবাদে বিশেষভাবে শোকাহত হয়েছি।” খলিফা, পটিয়া মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা নোমান আহমদ (দো:বা:): “হযরতের ইন্তিকালের সংবাদ পেয়ে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আল্লাহ তা"আলার নিকট আমি দু'আ করি এ মহান ব্যক্তিকে আল্লাহ তা”আলা জান্নাতের উচ্চাসনে অধিষ্ঠিত করুন। আমীন।” খলিফা হযরত মাওলানা আব্দুল মান্নান শায়খে গুনই (দা:বা:): তাঁর সাহেবজাদা মাওলানা খলীলুর রহমান সাহেব বর্ণনা করেন, “হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের সংবাদ শোনামাত্র, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন পাঠ করে আর কথা বলতে পারেন নি। আমরা মনে করেছি, তিনি বেহুশ হয়ে গেছেন।” উল্লেখ্য তিনি এসময় মসজিদে ইস্তিকাফ পালন অবস্থায় ছিলেন।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।