দিন এবং হযরত কুতবে বাঙ্গালে রাহমাতুল্লাহি আলাইহির রূহানী ফায়িজ দ্বারা মালামাল করুন। আমি সবার নাম এখানে উল্লেখ করতে অপারগ। এরপরও দু'এক জনের নাম লিপিবদ্ধ না করলে ভীষণ অন্যায় হবে। প্রথমত: হযরতের সকল সাহেবজাদা বিশেষ করে মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী ও কারী মাওলানা উবাইদুল্লাহ আমিনী আমাকে সার্বিক সহযোগিতা করায় আমি তাঁদের নিকট কৃতজ্ঞ। দ্বিতীয়ত: হযরতের তিনজন খলিফা হযরত মাওলানা শায়খ ফারুক আহমদ জকিগঞ্জী, হযরত মাওলানা শায়খ আবদুল মতিন নবীগঞ্জী এবং শায়খ গোলাম ওয়াদুদ আজমিরিগঞ্জী হাযারাতদের পক্ষ থেকে উৎসাহ-উদ্দীপনা এবং সব ধরনের সাহায্য-সহযোগিতা না পেলে অত্র গ্রন্থ রচনা হয়তো সম্ভবই হতো না। আমি তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তা'আলা তাঁদের সবাইকে কামিয়াব করুন এবং তাঁদের সুহবতে থেকে আমি অধমকে ঈমান-আমল ও তাযকিয়ায়ে নফসের ক্ষেত্রে উন্নয়ন সাধনে সাহায্য করুন। আর সবশেষে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি হযরতের বিশিষ্ট মুরীদ সুনামগঞ্জের জনাব মুহাম্মদ হিসাবে বহন করেছেন। আল্লাহ পাক তাঁকে উত্তম বিনিময় প্রদান করুন। কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি মালামাল করুন- এই আকাজ্া মহান আল্লাহ তা'আলার দরবারে কামনা করছি ও সবার নিকট ছু”আ প্রার্থনা করে আমার এই আরজ-গুজারের ইতি টানছি। বিনীত ইঞ্জিনিয়ার আজিজুল বারী আলী সেন্টার সুবিদ বাজার, সিলেট। ১৫ সেপ্টেম্বর ২০১০ ঈসায়ী, ৫ শাওয়াল ১৪৩১ হিজরী।
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।