Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

মুয়াজ্জমায় ২০০১ সালের হজ্জের সফরে তাঁর হাতে বাইআত গ্রহণ করি। এরপর থেকে তাঁর সাথে গড়ে ওঠে গভীর সম্পর্ক। দশ বছর দীর্ঘ এই তা”আল্লুক থেকে দুনিয়াবী ও আখিরাতের আমি যেসব উপকার লাভ করেছি তা ভাষায় বর্ণনা করা যাবে না। হযরতের দুনিয়াবী জিন্দেগীর এই শেষ দশটি বছরের মধ্যে নয় বার পবিত্র হজ্জের সফরে তাঁর খিদমাতে থাকার সুযোগ পেয়েছি। বিশ্বমুসলিমের মিলনকেন্দ্র, পৃথিবীর সর্বাপেক্ষা পবিত্র ময়দান আরাফাতেও সাতবার কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহির সাথে “উকুফ' করার মহাসৌভাগ্য পেয়েছি- আলহামদুলিল্লাহ। জীবনের সর্বশেষ হজ্জের সময়ও আল্লাহ তাআলা মীনা, আরাফাত ও মুজদালিফায় তাঁর সুহবতে থাকার সুযোগ দিয়েছিলেন। আজকের এই ভারী শোকাহত অবস্থায় হযরতের সঙ্গে থাকার সেসব দৃশ্যগুলো বার বার স্মৃতিপটে এসে জাগ্রত হয়ে ওঠছে। হায় ... এ কী হলো? আমাদের কাতিয়ার শেখ সাহেব জুমু'আতুল বিদার সঙ্গে কোথায় বিদায় হয়ে চলে গেলেন? তাঁর মহাসত্য ইন্তিকালের ক্ষণটি যেনো সবদিক থেকে হিসেব করে আল্লাহ তা”আলা নির্দিষ্ট করে রেখেছিলেন। তাইতো তিনি ত্রিশ রমজানের জুমু"আ বিদায় হওয়ার সঙ্গে বিদায় হলেন, পরদিন শাহী ঈদগাহ মাঠে প্রায় ৫ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জানাযার নামায অনুষ্ঠিত হলো, স্বীয় গ্রাম ইসতিকাফকারীরাও অংশগ্রহণের সুযোগ পেলেন এবং সমাহিত হলেন তাঁরই প্রতিষ্ঠিত ইলমে দ্বীনের বাগানের মাঝখানে। হযরতের অপূর্ব দীর্ঘ জীবন ও কর্মের উপর এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। জীবনের শেষ কটি দিন ও তাঁর ইন্তিকালের সময়কার বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত কিছু বক্তব্য এখানে তুলে ধরার প্রয়াস পাচ্ছি। আল্লাহ তা"আলা যদি তাওফিক দেন তাহলে একটি জীবনীগ্রন্থ প্রণয়নে অচিরেই হয়তো হাত দেবো ইনশাআল্লাহ। আমি সুহৃদ পাঠকদের নিকট ছু”"আর দরখাস্ত জানাচ্ছি। ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক- কারণ, আমরা মানুষ। এরপরও তথ্যগত কোন ভুল যাতে হয় না সেদিকে বিশেষ খিয়াল রেখেছি। পাঠকদের নিকট সকাতর অনুরোধ, যদি কোন ভূল চোখে ধরা পড়ে তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন। পরবর্তী সংস্করণে তা শোধরে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বইটি প্রণয়নে আমাকে অনেক ব্যক্তি সাহায্য করেছেন। তাদের সবাইকে আল্লাহ তা”আলা উত্তম প্রতিদান ১০

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।