বুখারী শরীফ ২য় খণ্ড
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ৪২৮ বুখারী শরীফ জাত কহে (ফজর) সালাত শেষে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ গত রাতেকোন স্বপ, দেখেছ কি ? (বর্ণনাকারী) বলেন, কেউ স্বপু, দেখে থাকলে তিনি তা বিবৃত করতেন। তিনি তখন আল্লাহ্র মর্জি মুতাবিক তাবীর বলতেন । একদিন আমাদেরকে প্রশ্ব করলেন, তোমাদের কেউ কি কোন স্বপু, দেখেছ ? আমরা বললাম, জী না। নবী সহন বললেন ঃ গত রাতে আমি দেখলাম, দু'জন লোক এসে আমার দু'হাত ধরল্প আমাকে পবিত্র ভুমির দিকে নিয়ে চললো। হঠাৎ দেখতে পেলাম, এক ব্যক্তি বসে আছে আর এক ব্যক্তি লোহার আকড়া হাতে দাড়িয়ে আছে। (ইমাম বুখারী (র.) বলেন) আমাদের এক সাথী মুসা (র.) বর্ণনা করেছেন যে, দণ্ডায়মান ব্যক্তি উপবিষ্ট ব্যক্তির (এক পাশের) চোয়ালটা এমনভাবে আকড়াধারী বিদ্ধ করছিল যে, তা (চোয়াল বিদীর্ণ করে) মস্তকের পশ্চান্তাগ পর্যন্ত পৌছে যাচ্ছিল । তারপর অপর চোয়ালটিও পূর্ববৎ বিদীর্ণ করল। ততক্ষণে প্রথম চোয়ালটা জোড়া লেগে যাচ্ছিল । আকড়াধারী ব্যক্তি পুনরায় সেরূপ করছিল । আমি জিজ্ঞাসা করলাম, এ কি হচ্ছে ? সাথীদ্বয় বললেন, (পরে বলা হবে এখন) চলুন । আমরা চলতে চলতে চিৎ হয়ে শায়িত এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলাম, তার শিয়রে পাথর হাতে এক ব্যক্তি দাড়িয়ে পাথর দিয়ে তার মাথা চূর্ণ করে দিচ্ছিল । নিক্ষিপ্ত পাথর দূরে গড়িয়ে যাওয়ার ফলে তা তুলে নিয়ে শায়িত ব্যক্তির নিকট ফিরে আসার পূর্বেই বিচূর্ণ মাথা পূর্ববৎ জোড়া লেগে যাচ্ছিল । সে পুনরায় মাথার উপরে পাথর নিক্ষেপ করছিল । আমি জিজ্ঞাসা করলাম, লোকটি কে ? তারা বললেন, চলুন । আমরা অগ্রসর হয়ে চুলার ন্যায় ' এক গর্তের নিকট উপস্থিত হলাম । গর্তের উপরিভাগ ছিল সংকীর্ণ ও নীচের অংশ প্রশস্থ এবং এর নীচদেশ থেকে আগুন জ্বলছিল। আগুন গর্ত মুখের নিকটবর্তী হলে সেখানের লোকগুলোও উপরে চলে আসত যেন তারা গর্ত থেকে বের হয়ে যাবে। আগুন ক্ষীণ হয়ে গেলে তারাও (তলদেশে) ফিরে যায় । গর্তের মধ্যে বহুসংখ্যক উলঙ্গ নারী-পুরুষ ছিল। জিজ্ঞাসা করলাম, এরা কারা ? তীরা বললেন, চলুন । আমরা চূলতে চলতে একটি রক্ত প্রবাহিত নদীর নিকট উপস্থিত হলাম। নদীর মাঝখানে এক ব্যক্তি দাড়ানো ছিল, (ইমাম বুখারী (র.) বলেন) ইয়াধীদ ইব্‌ন হারূন ও ওহাব ইব্‌ন জারীর ইব্‌ন হাযিম (র.) বর্ণনায় £০৯ 4&১ ৯১১ >4৷ 5 ৬% ১ রয়েছে। নদীর তীরে অপর এক ব্যক্তি যার সামনে ছিল পাথর । নদীর মাঝখানের লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাড়ানো লোকটি সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করত, এতে সে পূর্বস্থানে ফিরিয়ে দিত। এমনভাবে যতবার সে তীরে উঠে আসতে চেষ্টা করে ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে পূর্বস্থানে ফিরে যেতে বাধ্য করে। আমি জানতে চাইলাম, এ ঘটনার কারণ কি ? তারা বললেন, চলতে থাকুন । আমরা চলতে চলতে একটি সবুজ বাগানে উপস্থিত হলাম । এতে একটি বড় গাছ ছিল । গাছটির গোড়ায় একজন বয়ঃবৃদ্ধ লোক ও বেশ কিছু বালক-বালিকা ছিল। হঠাৎ দেখি যে, গাছটির সন্নিকটে এক ব্যক্তি সামনে আগুন রেখে তা প্রজ্জলিত করছিল । সাথীদ্বয় আমাকে নিয়ে গাছে আরোহণ করে এমন একটি বাড়ীতে প্রবেশ করালেন যে, এর চেয়ে সুদৃশ্য বাড়ী পূর্বে আমি কখনো দেখিনি বাড়ীতে বনু সংখ্যক বৃদ্ধ, যুবক, নারী এবং বালক-বালিকা ছিল । এরপর তারা আমাকে সেখান হতে বের করে নিয়ে গাছে আরো উপরে আরোহণ করে অপর একটি বাড়ীতে প্রবেশ করালেন । এটা পূর্বাপেক্ষা অধিক সুদৃশ্য ও সুন্দর । বাড়ীটিতে কতিপয় বৃদ্ধ ও যুবক অবস্থান করছলেন। আমি বললাম, আজ রাতে আপনারা

— পৃষ্ঠা ৪৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।