বুখারী শরীফ ২য় খণ্ড
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ২৭০ | বুখারী শরীফ সূর্যখহণের সালাতে তাঁর কিরাআাত সশব্দে পাঠ করেন। কিরা'আত সমাপ্ত করার পর তাক্বীর বলে রুকূ‘ করেন। যখন রুকু‘ থেকে মাথা তুললেন, তখন বললেন, LE SEL LE তারপর এ এহণ-এর সালাতেই তিনি আবার কিরাআত পাঠ করেন এবং চার রুকু ও চার সিজ্দাসহ দু’ রাকা'আত সালাত আদায় করেন। বর্ণনাকারী আওযায়ী (র.)ও অন্যান্য রাবীগণ বলেন, যুহরী (র.)-কে উরওয়া (র.)-এর মাধ্যমে আয়িশা (রা.) থেকে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ শুব -এর যুগে সূর্যগ্হণ হলে তিনি একজনকে ‘আস্-সালাতু জামিয়াতুন' বলে ঘোষণা দেওয়ার জন্য গ্রেরণ করেন। তারপর তিনি অগ্রসর হন এবং চার করুক ও চার সিজ্দাসহ দু’ রাকা'আত সালাত আদায় করেন। ওয়ালীদ (র.) বলেন, আমাকে আবদুর রাহমান ইব্‌ন নামির আরো বলেন যে, তিনি ইব্ন শিহাব (র.) থেকে অনুরূপ শুনেছেন যুহরী (র.) বলেন, যে, আমি উরওয়াকে (র.) বললাম, তোমার ভাই আবদুল্লাহ্‌ ইব্ন যুবাইর (র.) এরূপ করেন নি । তিনি যখন মদীনায় গ্রহণ-এর সালাত আদায় করেন, তখন ফজরের সালাতের ন্যায় দু'রাকা'আত সালাত আদায় করেন । উরওয়া (র.) বললেন, হাঁ, তিনি নিয়ম অনুসরণে ভুল করেছেন । সুলাইমান ইব্‌ন কাসীর (র.) যুহরী (র.) থেকে সশব্দে কিরাআতের ব্যাপারে ইব্‌ন কাসীর . (র.)-এর অনুসরণ করেছেন। |

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।