www.icsbook.info ১৩৪ বুখারী শরীফ এখানেই থাকব । আর তার যখন শুভাগমন হরে তখন আমরা অবশ্যই তাকে চিনতে পারব । তখন তাদের মাঝে মহান পরাক্রমশালী আল্লাহ্ তা'আলা শুভাগমন করবেন এবং বলবেন, “আমি তোমাদের রব।” তারা বলবে, হা, আপনিই আমাদের রব । আল্লাহ্ তা'আলা তাদের ডাকবেন । আর জাহান্নামের উপর একটি সেতুপথ (পুলসিরাত) স্থাপন করা হবে। রাসূলগণের মধ্যে আমিই সবার আগে আমার উম্মাত নিয়ে এ পথ অতিক্রম করব । সেদিন রাসূলগণ ব্যতীত আর কেউ কথা বলবে না। আর রাসূল- গণের কথা হবে ৪ ' 47,1. 44 ' (আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম) ইয়া আল্লাহ্, রক্ষা করুন, রক্ষা করুন। আর জাহান্নামে বাকা লোহার বহু শলাকা থাকবে; সেগুলো হবে সা'দান কাঁটার মতো । তোমরা কি সা'দান কাটা দেখেছ ? তারা বলবে, হা, দেখেছি । তিনি বলবেন, সেগুলো দেখতে সা'দান১ কাটার মতোই । তবে সেগুলো কত বড় হবে তা একমাত্র আল্লাহ্ ব্যতীত আর কেউ জানে না। সে ক'টা লোকের আমল অনুযায়ী তাদের তড়িৎ গতিতে ধরবে । তাদের কিছু লোক ধ্বংস হবে আমলের কারণে । আর কারোর পায়ে যখম হবে, কিছু লোক কাটায় আক্রান্ত হবে, তারপর নাজাত পেয়ে যাবে। জাহান্নামী- দের থেকে যাদের প্রতি আল্লাহ্ পাক রাহমত করতে ইচ্ছা করবেন, তাদের ব্যাপারে ফিরিশ্তাগণকে নির্দেশ দেবেন যে, যারা আল্লাহ্র ইবাদত করত, তাদের যেন জাহান্নাম থেকে বের করে আনা হয়। ফিরিশৃতাগণ তাদের বের করে আনবেন এবং সিজ্দার চিহ দেখে তারা তাদের চিনতে পারবেন। কেননা, আল্লাহ্ তা'আলা জাহান্নামের জন্য সিজ্দার চিহগগুলো মিটিয়ে দেওয়া হারাম করে দিয়েছেন। ফলে তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। কাজেই সিজদার চিহ ছাড়া আগুন বনী আদমের সব কিছুই থাস করে ফেলবে অবশেষে, তাদেরকে অঙ্গারে পরিণত অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে। তাদের উপর ‘আবে-হায়াত'' ঢেলে দেওয়া হবে ফলে তারা স্রোতে বাহিত ফেনার উপর গজিয়ে উঠা উদ্ভিদের মত সঞ্জীবিত হয়ে উঠবে এরপর আল্লাহ্ তা'আলা বান্দাদের বিচার কাজ সমাপ্ত করবেন । কিন্তু একজন লোক জান্নাত ও জাহান্নামের মাঝখানে থেকে যাবে। তার মুখমণ্ডল তখনও জাহান্নামের দিকে ফেরানো থাকবে । জাহান্নামবাসীদের মধ্যে জান্নাতে প্রবেশকারী সেই শেষ ব্যক্তি । সে তখন নিবেদন করবে, হে আমার রব! জাহান্নাম থেকে আমার চেহারা ফিরিয়ে দিন। এর দূষিত হাওয়া আমাকে বিষিয়ে তুলছে, এর লেলিহান শিখা আমাকে যন্ত্রনা দিচ্ছে। তখন আল্লাহ্ তা'আলা বলবেন, তোমার নিবেদন গ্রহণ করা হলে, তুমি এ ছাড়া আর কিছু চাইবে না ত ? সে বলবে, না, আপনার ইয্যতের শপথ! সে তার ইচ্ছামত আল্লাহ্ তা'আলাকে অঙ্গীকার ও প্রতিশ্রর্গত দিবে। কাজেই আল্লাহ্ তা'আলা তার চেহারাকে জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দিবেন। এরপর সে যখন জান্নাতের দিকে মুখ ফিরাবে, তখন সে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে পাবে । যতক্ষণ আল্লাহ্র ইচ্ছা সে চুপ করে থাকবে । তারপর সে বলবে, হে আমার রব! আপনি জান্নাতের দর্নযার কাছে পৌছে দিন । তখন আল্লাহ্ তা'আলা তাকে বলবেন, তুমি পূর্বে যা চেয়েছিলে, তা ছাড়া আর কিছু চাইবে না বলে তুমি কি অঙ্গীকার ও প্রতিশ্রর্ণত দাওনি ? তখন সে বলবে, হে আমার রব! তোমার সৃষ্টির সবচাইতে হতভাগ্য আমি হতে চাই না। আল্লাহ্ তাতক্ষণিক বলবেন, তোমার এটি পুরন করা হলে তুমি এ ছাড়া কিছু চাইবে না তো? সে বলবে না, আপনার ইয়য্তের কসম! এছাড়া আমি আর কিছুই চাইব না । এ ব্যাপারে সে তার ইচ্ছানুযায়ী ১. সা' দান চতুপাশ্বে কাঁটা বিশিষ্ট এক প্রকার গাছ, মরু অঞ্চলে জনে, যার কাঁটাগুলে| বাঁকা হয়ে থাকে। এগুলো উটের খাদ্য।
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।