দ্বিতীয় বার সিজদা করতে হবে এবং (ঝ) সিজদা শেষে আল্লাহু আকবর বলে উঠে দীড়াতে হবে। (ঞ৪) এই ভাবে ১ রাকাত নামাজ পূর্ণ হবে। টে) প্রত্যেক মুসলমানের পক্ষে পাঁচ ওয়াক্তে ১৭ রাকাত নামাজ ফরজ। ৫) সকলেই স্বীকার করবেন যে, এইসব খুটিনাটি মেনে, আরবীতে দোয়া, নিয়ত ও কোরানের আয়াত মুখস্থ করে নামাজ করা শ্রীরামকৃষ্ণের পক্ষে কখনোই সম্ভব ছিল না, কারণ এরজন্য অভ্যাসের প্রয়োজন। মাত্র তিন দিন ইসলাম সাধনা করে কারও পক্ষে সঠিক ভাবে নামাজ করা কখনোই সম্ভব নয়। কাজেই বুঝতে অসুবিধা হবার কথা নয় যে, শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধনা ও নামাজ পড়ার গল্প সর্বৈব মিথ্যা এবং হিন্দুদের ইসলামের ব্যাপারে বিভ্রান্ত করার জন্যই এইসব রটনা করা হচ্ছে। ৬) যদি শ্রীরামকৃষ্ণ সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতেন তবে তিনি মুসলমান হিসাবেই মারা যেতেন এবং তাকে ইসলামি কবরখানায় কবরস্থ করা হত। কারণ ইসলামী শীস্রমতে কেউ মুসলমান হবার পর ইসলাম ত্যাগ করলে মোরতাদ পাপ হয়, যার শাস্তি হল মৃত্যু । কাজেই, সেই অবস্থায় মুসলমানরাই শ্রীরামকৃষ্ণকে হত্যা করত। | ৭) লেখকের মতে শ্রীরামকৃষ্ণ বলেছেন, “এ সময় (ইসলাম ধর্ম সাধনকালে) আল্লা মন্ত্র জপ করিতাম। মুসলমানদের ন্যায় কাছা খুলিয়া কাপড় পরিতাম, ত্রিসন্ধ্যা নামাজ পরিতাম এবং হিন্দুভাব মন হইতে এককালে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম করা দূরে থাকুক, দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না। এভাবে তিন দিবস অতিবাহিত হইবার পর এ মতের সাধনফল সম্যক হস্তগত হইয়াছিল ।” কিন্তু কোথা থেকে লেখক এ উদ্ধৃতিটি সংগ্রহ করেছেন তার কোন সুত্র লেখক দেননি। ৮) লেখকের মতে শ্রীরামকৃষ্ণ তিন দিন ইসলাম সাধনা করার পর এ মতের সাধনফল সম্যক হস্তগত করেছিলেন। ইসলামী মতে ইসলামের সাধনফল দু'টো, (১) অনন্ত স্বর্গবাস ও (২) অনন্ত নরকবাস। এই দুই সাধনফল ছাড়া ইসলামে আর কোন সাধনফল আছে বলে বর্তমান লেখকের জানা নেই। উপরস্ত, জীবিতকালে কেউ এই সাধনফল পায় না। আল্লা যেদিন কেয়ামৎ বা শেষ বিচার করবেন, সেইদিনই সবাই এই সাধনফল পাবে। কাজেই শ্রীরামকৃষ্ণ মাত্র তিনদিন ইসলাম সাধনা করে জীবিতকালেই সাধনফল হস্তগত করেছিলেন, ৫৮
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।