প্রসঙ্গঃ উদ্বোধন পত্রিকার নির্বোধ প্রবন্ধ
/ 67
📝 Text 📖 PDF

৯ এটা সকলেরই জানা আছে যে, বেলুড়ে অবস্থিত শ্রী রামকৃঞ্ণ মঠ ও মিশনের বাঙলায় প্রকাশিত মাসিক মুখপত্রের নাম উদ্বোধন। গত বছরের (১৪১৫ বঙ্গাব্দের) উপরিউক্ত পত্রিকার শ্রাবণ সংখ্যায় “জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে” নামে একটি অতিশয় জ্ঞানগর্ভ প্রবন্ধ প্রকাশিত হয়। পত্রিকায় লেখকের কোন নাম ছিল না। পরে খোঁজ নিজে জানা যায় যে ওটার লেখক হলেন পত্রিকার সম্পাদক মহাশয় স্বয়ং। প্রবন্ধের শুরুতে লেখক লিখছেন, “মানব সমাজে ধর্মের স্থান অতি উচ্চে। পরস্পরবিরোধী স্বার্থবিশিষ্ট মানবসমাজকে একত্রে প্রথিত করিয়াছে ধর্ম। ধর্ম মানবকে নানা প্রকার অন্যায় ও দুষ্প্রবৃত্তি হইতে রক্ষা করিয়া আসিতেছে। ধর্ম এক মানবকে অপর মানবের সহিত সংযুক্ত করিয়া দেয়। এহিক ও পারমার্থিক ক্ষেত্রে ধর্মই মানবের প্রধান অবলম্বন । অপরপক্ষে ধর্মের নামে মানবকুল যেকালে অন্ধ হইয়া ওঠে, সেইকালে অনাচার করিতে তাহারা কুষ্ঠিত হয় না।” তবে লেখকের মত হল, মানুষের অনাচারের জন্য ধর্মকে দোষ দেওয়া উচিত নয়। তাই তিনি লিখছেন, “প্রকৃত ধর্ম চিরকাল মহান ও উদার । ধর্ম তাহার পবিত্রতা, আধ্যাত্মিকতা ও সার্বজনীন আদর্শের দ্বারা ছিন্রভিন্ন মানবসমাজকে একীভূত করিতে পারে ।” তাহলে প্রশ্ন জাগে যে, মানবসমাজে এত বিবাদ, ঝগড়াঝাটি কেন? তা অনুদারতা ও সংস্কীর্ণতা প্রবল হইয়া ওঠে, তখন মানব নানা কৌশলে পরস্পরের সহিত ঝগড়া-বিবাদ করিয়া বিভেদের সৃষ্টি করে এবং ধর্মের সেবার নামে ভ্রান্ত ধারণার বশবত্তী হইয়া থাকে । কেন এইরূপ হয় £ ধর্মের মূল নীতি ও আদর্শ সম্বন্ধে মানবের সুস্পষ্ট ধারণার অভাবে এইরূপ হইয়া থাকে।” তারপর লেখক লিখছেন, “প্রত্যেকে দাবি করিয়া থাকে যে, তাহার ধর্ম অনাদি ঈশ্বর হইতে আগত । তাহা যদি সত্য হয়, তবে বিভিন্ন ধর্ম কেন পরস্পর বিরোধী হইবে£ ধর্মের মূল বিষয়ের প্রতি সচেতন দৃষ্টিপাত করিলে আমরা বুঝিতে সক্ষম হইব যে, কোন ধর্মই কাহারো বিরোধী নহে। যুগের প্রয়োজন অনুসারে, এক দেশে একজন মহাপুরুষ যাহা বলিতেছেন, অন্য পরিবেশে অপর একজন মহাপুরুষ বাহ্যত অন্য কিছু বলিতেছেন। কিন্তু বিশ্লেষণ করিলে বা ধর্মের মূলে প্রবেশ করিলে দেখা যাইবে যে, মূলগতভাবে তাহাদের মধ্যে কোন পার্থক্য নাই। পারস্য

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.