প্রসঙ্গঃ উদ্বোধন পত্রিকার নির্বোধ প্রবন্ধ
/ ৬৭
📝 লেখা 📖 পিডিএফ

দল তৈরি করে ফেললেন। তারা জিহাদের নামে মদিনার অ-মুসলমানদের ওপর অত্যাচার ও দমন-পীড়ন শুরু করে দিল। মক্কা থেকে যেই সব মুসলমানরা মদিনায় এসেছিল তাদের বলা হত মুহাজির বা উদ্বাস্ত। এই মুহাজিররা ছিল খুবই গরীব এবং মদিনার যে সব মুসলমানরা এই মুহাজিরদের সাহায্য করত তাদের বলা হত আনসার বা সাহায্যকারী। এই সময় মহম্মদ মদিনার অনেক গরীবকে টাকা পয়সা ঘুষ দিয়ে এবং অনেক ক্রীতদাসকে মুক্তিপণ দিয়ে মনিবের কাছ থেকে মুক্ত করে মুসলমান করা হত। মহম্মদের ধনী বন্ধু আবু বকরই এইসব খরচার সিংহভাগ বহন করতেন। কিন্তু তাতে কুলাতো না বলে খুবই অর্থাভাব ছিল। এই অর্থাভাব দূর করার জন্য মহম্মদ কয়েকটা উপায় স্থির করলেন। প্রথমতঃ ইহুদিদের মদিনা থেকে উৎখাৎ করে তাদের ধন-দৌলত, টাকা-পয়সা ও জমি-জায়গা দখল করা। দ্বিতীয়তঃ মক্কার কোরেশদের বাণিজ্য কাফেলা লুটপাট ও ডাকাতি করা। তৃতীয়তঃ মদিনার ধনী কাফেরদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা এবং চতুর্থতঃ মদিনার স্বচ্ছল মুসলমানদের ওপর বাধ্যতামূলক কর বা সদ্কা চাপিয়ে দেওয়া । ৬২২ খিস্টাব্দের রমজান মাসে মহম্মদ তার চাচা হামজার নেতৃত্বে ৩০ জন মুহাজিরের একটি দলকে পাঠালেন কোরেশদের একটি বাণিজ্য কাফেলা ডাকাতি করার জন্য। ওই কাফেলাটি সীরিয়া থেকে ফিরছিল। কিন্তু উদ্দেশ্য সফল হল না। পরের বছর, ৬২৩ খ্রিস্টাব্দের জানুয়ারী মাসে মকার আবু সুফিয়ানের একটি বাণিজ্য কাফেলা লুট করতে মহম্মদ আর একটি দলকে পাঠালেন। কিন্তু তাও ব্যর্থ হল। পরে তিনি আবু সুফিয়ান ও উমাইয়া বিন খালাফ-এর মিলিত বাণিজ্য কাফেলাকে আক্রমণ করার চেষ্টা করলেন, কিন্তু তাও ব্যর্থ হল। সেই বছরই মহম্মদ মুসলমানদের একটি দলকে নাখলা নামক স্থানে পাগালেন একটা বাণিজ্য কাফেলা লুট করার জন্য। সেটা ছিল রজব মাস। সেই সময় আরবে রজব, মুহারম, জিলকদ ও জিলহজ, এই চারটি মাসকে পবিত্র মাস বলে গণ্য করা হত এই চার মাসে যে কোন রকমের রক্তপাত কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু মহম্মদের ইঙ্গিতে মুসলমানরা নাখলায় রক্তপাত ঘটাল । তারা দুজনকে হত্যা করল এবং প্রচুর লুটের মাল নিয়ে মদিনায় ফিরে এল। পরে আরও বেশ কয়েক বার মহম্মদ ও তার লোকেরা কোরেশদের বাণিজ্য কাফেলা লুটপাট করে। বুঝতে অসুবিধা হয় না যে, এইসব কারণেই বাংলাদেশের মোরতাদরা মহম্মদকে ডাকাত ৫১

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।