প্রসঙ্গঃ উদ্বোধন পত্রিকার নির্বোধ প্রবন্ধ
/ ৬৭
📝 লেখা 📖 পিডিএফ

বলেচেন, “যারা আল্লার পথে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত সংগ্রাম করে, আল্লা তাদের ভালোবাসেন” €৬১/৪)। সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ একজন ব্যক্তিই থাকেন, যিনি সর্বোচ্চ আদেশ দেন এবং বাহিনীর সবাই তার আনুগত্য করে। একাধিক ব্যক্তি হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই আল্লা সকল জিহাদীকে আল্লার রসুলের আনুগত্য ক রতে আদেশ দিয়ে বলেছেন, “যারা তোমার (আল্লার রসুল মহম্মদের) নিকট আনুগত্যের শপথ গ্রহণ করে, তারা তো আল্লার আনুগত্যেরই শপথ গ্রহণ করে,” (৪৮/১০)। সেই সঙ্গে সঙ্গে আল্লা জিহাদীদের স্বীয় সাহায্য ও বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে বলছেন যে, তিনি ৫০০০ ফেরেস্তা বা দেবদূতকে জিহাদীদের হয়ে যুদ্ধ করার জন্য পাঠাবেন, যাতে তারা জয়ী হতে পারে (৩/১২; ৪/১২৫)। “তোমরা শিথিল হয়ো না, ও বিষগ্ন হয়ো না। তোমরাই সমুন্ুত যদি তোমরা (প্রকৃত) বিশ্বাসী হও” €৩/১৩৯)। আল্লা আরও বলেছেন, “যারা বিশ্বাসী তারা আল্লার পথে যুদ্ধ করে, এবং যারা অবিশ্বাসী তারা শয়তানের পথে যুদ্ধ করে, নিশ্চয়ই শয়তান এক দুর্বল চক্রাস্তকারী” (৪.1৭৬)। “হে বিশ্বাসীগণ, তোমরা যখন কোন (কাফের) বাহিনীর সম্মুখীন হও, তোমরা অবিচলিত থাকবে এবং মুখে ও মনে আল্লাকে স্মরণ করবে, যাতে তোমরা বিজয় প্রাপ্ত হও” (৮/৪৫)। “যদি আল্লা তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের উপর কেহ জয়ী হতে পারবে না, এবং তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তবে কে আর তোমাদের সাহায্য করবে” (৩/১৬০! “হে নবী, বিশ্বাসীগণকে যুদ্ধে উদ্দীপিত কর, যদি তোমাদের মধ্যে কুড়ি জন ধৈর্যশীল থাকে, তবে তারা দু'শ জনের উপর জয়ী হবে এবং তোমাদের মধ্য একশ জন থাকলে তারা এক হাজার জন অবিশ্বাসীদের উপর জয়ী হবে” (৮/৬৫)। পক্ষান্তরে জিহাদ করতে এসে জিহাদের ময়দান থেকে ভয়ে পলায়ন করলে আল্লার চোখে তা হবে অতিশয় গহিতি কাজ এবং তার শাস্তি হবে ভয়ঙ্কর। তাই আল্লা বলেছেন, “হে বিশ্বাসীগণ, যখন তোমরা (জিহাদে) অবিশ্বাসীদের সম্মুখীন হবে, তখন তোমরা পৃষ্টপরদর্শন করবে না। যে পৃষ্টপ্রদর্শন করবে সে হবে আল্লার বিরাগভাজন এবং তার আশ্রয় হবে নরক” (৮/১৫-১৬)। আগেই বলা হয়েছে যে, জিহাদ করতে গিয়ে যারা শহীদ হবে, আল্লার জান্নাতে তারা হবে আল্লার বিশিষ্ট অতিথি। এই ব্যাপারে আল্লা বলেছেন “যারা আল্লার পথে নিহত হয়েছে, তাদের তোমরা কখনও মৃত মনে করো না। (আল্লার দৃষ্টিতে) ৪৩

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।