পত্বীরা হবে সুনয়না কুমারী এবং সেখানে সবাই আদি পিতা আদমের ৬০ হাত আকৃতি পাবে” সেহীহ্ মুসলীম - ৬৭৯৫, ৬৭৯৬)। স্বীয় রমণী হুরীদের কথা ঃ আল্লার জান্নাতে সর্বাপেক্ষা আকর্ষণীয় বস্তু হল স্বগ্গীয় রমণী বা হুরীগণ। এই হুরীরা হবে চির কুমারী। জান্নাতবাসী মুসলমানরা হুরীদের সঙ্গে যতবারই মিলিত হোক না কেন, প্রত্যেকবার মিলনের পর তারা তাদের কুমারী দেখতে পাবে। এই হুরীদের সকলের বয়স হবে ১৬ বছর এবং তারা যে পোশাক আশাক পরে থাকবে তার বাইরে থেকে ভিতর দেখা যাবে। তারা হবে হরিণ নয়না এবং তাদের চোখ হবে ঘন কালো। তারা হবে সুউচ্চ বক্ষ বিশিষ্ট যৌবনে ভরপুর । তারা তাদের স্বামী ব্যতীত আর কোন পুরুষের দিকে ভুলেও তাকাবে না। তারা হবে অতীব সুন্দরী । এর আগে কোন মানুষ বা জ্বিন তাদের স্পর্শ করেনি। তাদের গায়ের রঙ হবে উটপাখির ডিমের মত। এই হুরীদের কেউ যদি পৃথিবীতে থুথু ফেলতো তবে সারা পৃথিবী মৃগনাভীর গন্ধে ভরপুর হয়ে যেত। তাই আল্লা কোরানে বলছেন, “সেখানে থাকবে সুশোভিত উদ্যান ও ্রাক্ষাকুঞ্জ। আর থাকবে সুউন্নত স্তন বিশিষ্ট ও যৌবনে পরিপূর্ণ স্বর্গীয় রমণীগণ” (৭৮1৩১)। “আমি তাদের ্বর্গবাসীদের) ফলমূল ও মাংসের বিভিন্ন খাবার দেব, যা তারা পছন্দ করে। সেখানে তারা একে আন্যকে পানপাত্র দেবে, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না, এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। তাদের সেবায় নিয়োজিত থাকবে মুক্তা সদৃশ কিশোরীরা। আর খাবে সুন্দর পাত্রে করে স্বর্গীয় সুরা। সেই সুরা যে যত ইচ্ছা খাবে, কিন্তু তাতে কোন মাথার যন্ত্রণা হবে না। আর থাকবে হরিণ নয়না সুন্দরীগণ” (৫২।২২-২৪)। “সুখময় স্বর্গোদ্যানে তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে, তাদের ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা শুভ্র উজ্জ্বল পাত্রে পরিবেশন করা হবে, যা পানকারীদের জন্য হবে সুস্বাদু; ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং তারা মাতালও হবে না। আর থাকবে সু-আয়তলোচন আনত নয়ন তন্বিগণ, যারা সুরক্ষিত ডিম্বের মত উজ্জ্বল গৌর বর্ণ” (৩৭।৪৩-৪৯)। “নিশ্চয় সংযমীদের জন্য আছে সফলতা । আছে উদ্যান ও দ্রাক্ষাকুঞ্জ এবং সমবয়স্কা নব যুবতীবৃন্দ, এবং পরিপূর্ণ পান-পাব্রসমূহ” পে৮1৩১-৩৪)। “সেখানে ওরা রেশমের আস্তর বিশিষ্ট পুরু ফরাসে হেলান দিয়ে বসবে, ৩১
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।