প্রসঙ্গঃ উদ্বোধন পত্রিকার নির্বোধ প্রবন্ধ
/ ৬৭
📝 লেখা 📖 পিডিএফ

হিন্দু ধর্মের আর একটি বৈশিষ্ট্য হল পুনর্জন্মের অবধারণা। এই অবধারণার মূল ভিত্তি হল, মানুষের জৈবিক দেহ বিনাশশীল কিন্তু তার আত্মা অবিনাশী। হয় না। আত্মা তখন একটা নতুন দেহকে আশ্রয় করে। কাজেই প্রত্যেক বার মৃত্যুর পর মানুষ নতুন দেহে জীবন শুরু করে এবং এই প্রক্রিয়া প্রকৃতির নিয়মের বশেই চলতে থাকে। নতুন জন্ম আগের জন্মের থেকে ভাল হবে না মন্দ হবে, তা নির্ভর করে পূর্ব জন্মের কর্মের ওপর | আগের জন্মে ভাল কাজ করলে পরের জন্ম ভাল হবে এবং আগের জন্মে খারাপ কাজ করলে পরের জন্ম মন্দ হবে। তাই গীতায় বলা হচ্ছে ন জায়তে মূয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভুয়ঃ। অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শীররে।| ৫২ : ২০) অর্থাৎ, এই আত্মা কখনও জন্মান না বা মরেনও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তিসাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং শাশ্বত, শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্গাতি নরোহপরাণি। তথা শরীরাণি বিহায় জীর্ণাননান্যানি সংযাতি নবানি দেহী।| €২ : ২২) অর্থাৎ, মানুষ যেমন পুরাণো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনই পুরানো শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই পার্থিব জীবনের কর্তব্য হিসাবে হিন্দু ধর্ম প্রত্যেক মানুষের সামনে চারটি লক্ষ্য রেখেছে। এদের বলা হয় পুরুষার্থ। এই চারটি পুরুষার্থ হল, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এদের মধ্যে অর্থ ও কাম হল বৈষয়িক এবং ধর্ম ও মোক্ষ হল আধ্যাত্মিক। এই চার পুরুষার্থের মধ্যে মোক্ষই হল শ্রেষ্ঠ এবং প্রতিটি হিন্দুর অন্তিম কামনা হল মোক্ষ লাভ করা। বা বলা যায় যে, প্রতিটি হিন্দুর অন্তিম গতি হল মোক্ষ। মোক্ষ শব্দের অর্থ হল মুক্তি। বিশেষ অর্থে জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি। যখন মানুষের মনে এই উপলব্ধি হয় যে, এই বিশ্ব জগতে একমাত্র ব্রন্মাই আছে এবং আমরা যা দেখছি, যা শুনছি তা সবই এক ব্রন্মের বিভিন্ন রূপ মাত্র। এবং সেই হিসাবে সে নিজেও ব্রহ্ম, তখন তাকে বলে ব্রহ্মজ্ঞানী বা ব্রন্মাবিদ। _ মানুষ ব্রনগজ্ঞানী হলে কি হয়? মানুষ ব্রন্মজ্ঞানী হলে সে জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। মানুষ ভোগের মধ্য দিয়ে ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারে ২৪

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।