থেকে উৎপন্ন । অপরদিকে, ব্রহ্ম হল সুক্ষ্নাতিসূম্ষ্ন ও ইন্দ্রিয় গ্রাহ্য তার অতীত ব্রহ্ম হলেন-_ন চক্ষুষা গৃহ্যতে নাপি বাচা নানৈরদেবৈঃ।'অর্থা, ব্রহ্মাকে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না এবং অন্য কোন ইন্ড্রিয়ের দ্বারাও তাকে জানা যায় না। সৃষ্টির ব্যাপারে হিন্দু শাস্ত্র বলছে, ৪৩,২০,০০০ বছরে এক মহাযুগ হয় এবং ১০০০ মহাযুগ বা ৪৩২ কোটি বছরে হয় ১ কল্প। ১ কল্প সৃষ্টিকর্তা ব্রহ্মার দিন এবং পরবতী ১ কল্গ ব্রহ্মার রাত্রি। ব্রহ্মার দিনকে বলে সৃষ্টি বা সর্গ এবং ব্রহ্মার রাত্রিকে বলে প্রলয় বা প্রতিসর্গ। ব্রহ্মার দিনে ব্রহ্ম ইন্দ্রিয়প্রাহ্য এই বিশ্ব জগতে রূপান্তরিত হন এবং ব্রহ্মার রাত্রিতে ব্রহ্ম আবার ইন্দ্রিগ্রাহ্যতার অতীত অবস্থায় ফিরে যান। কাজেই হিন্দু শাস্ত্র অনুসারে ৪৩২ কোটি বছর পর পর সৃষ্টি ও প্রলয় হয়ে চলেছে। তাই শ্রীমদ্ভাবদ্গীতা বলছে, সহতযুগপরযর্তমহযষদ্ক্মাণো বিদুঃ। রাত্রিং যুগসহশ্রান্তাং তেহহোরাত্রবিদো জনাঃ।| ৮৮ : ১৭) অব্যক্তাদ্ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তাহরাগমে। রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রেবাব্যক্তসংজ্জঞকে।। ৮ : ১৮) ভূতগ্রামঃ স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে। রাত্রাগমেহবশঃ পার্থ প্রভবত্যহরাগমে।| ৮৮ : ১৯) অর্থাৎ এক সহস্র (মহা) যুগে ব্রহ্মার এক দিন এবং এক সহম্্র মেহা) যুগে ব্রহ্মার এক রাত্রি। যিনি ইহা জানেন তিনিই দিবা রাত্রির প্রকৃত তত্ব জানেন (৮ : ১৭)। সমগ্র ভূতসমুদয় ব্রহ্মার দিবাগমে অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্তেই লয় হয় (৮ : ১৮)। হে পার্থ! প্রকৃতির বশবর্তী সেই ভূতসমুদয় পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয় (৮ : ১৯)। এই গণনার ভিত্তি হল, প্রতি ১ মহাযুগ বা ৪৩,২০,০০০ বছর পর পর আকাশের সমস্ত গ্রহ এক সরল রেখায় মেষ রাশির অন্তর্গত অশ্বিনী নক্ষত্রে ( 9 917 % /571619) মিলিত হয়। সমস্ত হিন্দু জ্যোতিষ গ্রন্থ ও স্মৃতি গ্রন্থে এই কথা লেখা আছে। (এ ব্যাপারে আরও বিশদ বিবরণের জন্য বর্তমান লেখকের হিন্দু কালগণনা পদ্ধতি দ্রষ্টব্য)। ২৯
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।