হিন্দু ধর্ম ও ইসলাম মূলে একই তা তিনি গোপন রাখলেন কেন? আশ্চর্যের ব্যাপার হল, রামকৃষ্ণ মিশনের সেই নির্বোধ সাধু ছাড়া দুনিয়ার আর কোন লোক সেই মহান গ্রন্থের সন্ধান পেল না। তাই তাদের পক্ষে ইসলামের মুলে প্রবেশ করাও সম্ভব হল না। সকলেই স্বীকার করবেন যে, সেই সাধুর উচিত ছিল সেই প্রন্থের নাম প্রকাশ করে দেওয়া, যাতে সকলেই সেই গ্রন্থ পাঠ করতে পারে এবং ইসলামের মূলে প্রবেশ করতে পারে। কি করে সংসার ত্যাগী এক সন্যাসী এই সমস্ত ডাহা মিথ্যা কথা লিখতে পারে তা ভাবলে অবাক হতে হয়। হিন্দু বা সনাতন, বা বৈদিক ধর্মের সঙ্গে ইসলামের একটি তুলনামূলক পূর্ণাঙ্গ আলোচনা বর্তমান পরিসরে সম্ভব নয়। তাই আমি দুটি বিষয়ের ব্যাপারে এই দুটি ধর্ম কি বলে সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। প্রথম বিষয়টি হল এই বিশ্বের সৃষ্টি এবং দ্বিতীয় বিষয়টি হল মানুষের অন্তিম গতি হিসাবে এই দুটি ধর্ম কি বলছে। ৪ শুরুতেই একটা বিষয় বলে রাখা উচিত এবং তা হল, অতি আদিম কালে মানুষ খাদ্য সংগ্রহের পর্যায়ে ছিল। তখন মানুষ বনে বনে ঘুরে খাদ্য সংগ্রহ করত এবং তাই দিয়ে জীবিকা নির্বাহ করত। পরে সে যখন পশুকে পৌষ মানাতে শিখল, তখন থেকে শুরু হল যাযাবর পশুপালকের পর্যায়। সেই সময় পর্যন্ত মানুষের কোন নির্দিষ্ট বাসস্থান ছিল না। যতদিন পশুর খাবার ঘাস পাওয়া যেত, ততদিন তারা এক জায়গায় থাকত এবং ঘাস ফুরিয়ে গেল স্থানান্তরে চলে যেত। এই যাযাবর জীবন শিক্ষাদীক্ষা ও জ্ঞানার্জনের পক্ষে সহায়ক ছিল না। মনুষ্য সভ্যতার শুরু হল সেই দিন, যে দিন মানুষ কৃষিকাজ ও কৃষিভিত্তিক জীবনযাত্রা শুরু করল। কৃষির জমি মানুষকে স্থায়ীভাবে এক জায়গায় বসতি করতে বাধ্য করল, বা মানুষের একটা স্থায়ী ঠিকানা হল। এই স্থায়ী ঠিকানাই কালে আধুনিক রাষ্ট্র, বিচার ব্যবস্থা ও শাসন ব্যবস্থার জন্ম দিল। কৃষিকাজ অনেক লোকের অন্ন বস্ত্রের যোগান দিতে সমর্থ হবার ফলে সমাজের কিছু লোক জ্ঞান বিজ্ঞান, দর্শন, সাহিত্য ইত্যাদি বিষয়ে সময় দিতে সক্ষম হল। ফলে গড়ে উঠল আধুনিক মানব সভ্যতা । কাজেই বলা চলে যে, কৃষিই হল মানব সভ্যতার সৃতিকাগার। ১৪৯
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।