সঙ্গে খারিজ করে দেয়। এ ব্যাপারে আরও একটা কথা বলে রাখা উচিত হবে। হিন্দু শাস্ত্র অনুসারে কোন হিন্দু মারা গেলে সে তার কৃত কর্ম অনুসারে ব্রন্মলোক, বা বিষ্তুলোক, বা চন্দ্রলোকে যায়। কিন্ত রামকৃষ্ণ মিশনের সন্যাসীরা বলেন যে তীরা মারা গেলে রামকৃষ্ণলোকে যান। এ সব কথা শুনলে মনে হয় যে, শ্রীশ্রীঠাকুর স্বর্গে গিয়ে একজন বড় প্রোমোটার হয়েছেন এবং সেখানে তিনি রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য রামকৃষ্ণলোক নামে বিশাল এক হাউসিং কমস্ত্রেক্স তৈরি করে রেখেছেন। যাই হোক, “জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে” প্রবন্ধের লেখক তারপর লিখছেন, “ইহা সত্য যে, হিন্দু ধর্মের ক্রিয়াকান্ড মুসলমান সমাজের ক্রিয়াকান্ড হইতে পৃথক. অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য। কিন্তু ধীরভাবে লক্ষ্য করিলে পরিলক্ষিত হইবে যে ক্রিয়াকান্ড পৃথক হইলেও দুই ধর্মের মধ্যে বহু বিষয়ে সাদৃশ্য রহিয়াছে। আমাদিগের রাজনৈতিক নেতৃবৃন্দ সাম্প্রদায়িক এঁক্যের কথা বলিয়া থাকেন। সেইজন্য তাহারা সর্বদা রাজনৈতিক অধিকারের উপর গুরুত্ব আরোপ করিতে চাহেন। ভারতবর্ষের জনজীবনের মূল ভিত্তি রাজনীতি নহে, ভারতীয় জনজীবনের ভিত্তিভূমি ধর্ম। আমরা যদি রাজনীতি অপেক্ষা ধর্মের এক্যের উপর গুরুত্ব আরোপ করিতাম, তাহা হইলে সত্যকার সাম্প্রদায়িক এঁক্য বহুদিন পূবেই প্রতিষ্ঠিত হইতে পারিত। বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা করিয়া দেখিতে হইবে, ভারতবর্ষে প্রচলিত ধর্মগুলি সম্পর্কিত বহু দ্বিধা ও সংশয় যথার্থ নহে। সেইকালে ধর্ম আমাদিগকে পৃথক করিয়া রাখিবে না, পক্ষান্তরে একত্র হইতে সাহায্য করিবে ।” . লেখক তারপর লিখছেন, “এতিহাসিক দৃষ্টিকোণ হইতে বিভিন্ন ধর্ম লইয়া বিচার করিলে আমরা প্রত্যক্ষ করিব যে, প্রত্যেক ধর্মের মধ্য দিয়া একটি এক্যের ধারা প্রবাহিত হইয়া চলিয়াছে। কোন্ অতীতে বেদ-উপনিষদ উদীত হইয়াছিল! প্রাচীনকালে ঝধষিগণ এক মহৎ প্রেরণায় উদ্ভৃদ্ধ হইয়া এক ও অদ্বিতীয় পরমেশ্বরে তথা ব্রন্মে আত্মবিলয় করিয়াছিলেন! যুগ হইতে যুগান্তরে উক্ত ধারা প্রবাহিত হইতেছে। কত জাতির উত্থান হইল, তাহারা কালগর্ভে বিলীন হইয়া গেল। তথাপি বেদ-উপনিষদের ধারা আজিকার দিন পর্যন্ত অক্ষুণ্ন ও. অব্যাহত রহিয়াছে! দুই হাজার বৎসর পূর্বে প্যালেস্টাইনের এক কুটিরে যিশুধ্রিস্ট আবির্ভূত হইলেন।তিনি ্বরগস্থ পিতা তথা এক ঈশ্বরের উপাসনার উপরই গুরুত্ব আরোপ করিলেন। তাহার ৫
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।