Contents অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ৮৭ আনসার সাহাবীদের নাম্ উল্লেখিত হইয়াছে । তাহারা হইতেছেন ঃ (বুখারী ও মুসলিম উভয় কর্তৃক বর্ণিত রিওয়ায়েত অনুযায়ী) (১) হযরত উবাই ইবন কা'ব- (শুধু বুখারী কর্তৃক বর্ণিত রিওয়ায়েত অনুয়ায়ী এইস্থলে অবশ্য হযরত আবু দারদা) (২) হযরত মু'আয ইব্ন জাবাল (রা) (৩) হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) এবং (৪) হযরত আবু যায়দ (রা) । উক্ত সাহাবীদের মধ্যে হযরত আবু যায়দ (রা) ভিন্ন অন্য সকলে মশহুর ও সুপরিচিত । উক্ত হাদীস ভিন্ন অন্য কোন হাদীসে তাহার নাম উল্লেখিত হয় নাই ৷ তাহার নাম কি? সে সম্বন্ধে ইতিহাসকারদের মধ্যে মতভেদ রহিয়াছে । এতিহাসিক ওয়াকিদী বলেন- তাহার নাম কয়েস ইব্ন সাকান ইব্ন কয়েস এতিহাসিক ইব্ন নুমায়ের বলেন- তাহার নাম হইতেছে সা‘দ ইব্ন উবায়দ ইবৃন নু“মান ইব্ন কয়েস ইব্ন আমর ইব্ন যায়দ ইব্ন উমাইয়া । তিনি ‘আওস’ গোত্রের লোক ছিলেন।' কেহ কেহ্ বলেন- ‘তাহারা স্বতন্ত্র নামের স্বতন্ত্র দুই ব্যক্তি । উভয়ই নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত একত্রিত করেন ৷' ইমাম আবূ উমর ইব্ন আবদুল বার উহা বর্ণনা করিয়াছেন। তবে উহা সঠিক বলিয়া মনে হয় না । পক্ষান্তরে, এতিহাসিক ওয়াকিদী তাহার যে নাম-পরিচয় উল্লেখ করিয়াছেন, উহাই সঠিক । ওয়াকিদী কর্তৃক উল্লেখিত পরিচয়ে দেখা যায়- তিনি ‘খাযরাজ' গোত্রের লোক ছিলেন। উহাই নিৰ্ভুল । কারণ হযরত আনাস (রা) বলিয়াছেন- ‘আমরা তাহার উত্তরাধিকারী ।' আর হযরত আনাস (রা) যে খাযরাজ গোত্রের লোক, তাহা নিশ্চিত । এমনকি কোন কোন রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, হযরত আনাস (রা) বলেন- তিনি আমার জনৈক পিতৃব্য ছিলেন।' হযরত আনাস (রা) হইতে কাতাদাহ বর্ণনা করিয়াছেন যে, হযরত আনাস (রা) বলেন- ‘একদা আওস ও খাযরাজ এই দুই গোত্রের লোকেরা পরস্পর পরস্পরের কাছে গৌরব প্রকাশ করিবার প্রতিযোগিতায় লিপ্ত হইল । আওস গোত্রের লোকেরা বলিল- আমাদের গোত্রে এমন শহীদ রহিয়াছেন, যাহাকে ফেরেশতাগণ গোসল দিয়াছিলেন। তিনি হইতেছেন- হানযালা ইব্ন আবু আমের । আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহাকে মৌমাছির ঝাক শক্রু হইতে রক্ষা করিয়াছিল (,,// «5=)। তিনি হইতেছেন আসিম ইবন ছাবিত। আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহার মৃত্যুতে আল্লাহ্ তা'আলার আরশ কাপিয়া উঠিয়াছিল। তিনি হইতেছেন- সা'দ ইব্ন মু‘আয । আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহার একার সাক্ষ্যকে দুইজনের সাক্ষ্যের সমান মূল্য দেওয়া হইয়াছিল । তিনি হইতেছেন খুযায়মা ইব্ন'ছাবিত ।' এবার খাযরাজ গোত্রের লোকেরা বলিল- ‘আমাদের গোত্রে এমন চারজন লোক রিহিয়াছেন, যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ ও একত্র করিয়াছিলেন । তাহারা হইতেছেন (১) উবাই ইব্ন কা'ব (২) মু‘আয ইব্ন জাবাল (৩) যায়দ ইব্ন ছাবিত এবং (8) আবু যায়দ ৷' উক্ত রিওয়ায়েত সহ সকল রিওয়ায়েত দ্বারা প্রমাণিত হয় যে, আবু যায়দের গোত্র পরিচয় সম্বন্ধে ওয়াকিদী যাহা বলিয়াছেন, তাহাই সঠিক ও নির্ভরযোগ্য । একাধিক এঁতিহাসিক বর্ণনা করিয়াছেন যে, উক্ত আবু যায়দ বদরের যুদ্ধে অংশগ্রহণ করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন। যুহরী হইতে মূসা ইব্ন উকবা বর্ণনা করিয়াছেন যে, যুহরী বলেন- আবু যায়দ কায়স ইব্ন সাকান ‘জিসরে আবূ উবায়দ'-এর যুদ্ধে পনের হিজরীর শেষ দিকে শহীদ হন। মুহাজির সাহাবীদের মধ্যেও যে এমন সব ব্যক্তি ছিলেন, যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ ও একত্র করিয়াছিলেন। তাহার প্রমাণ এই
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।