Contents অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ৮৫ উবাই ইব্ন কা'ব (রা) ছিলেন আনসার সাহাবা! ত তাহাদের স্থান ছিল নেতৃস্থানীয় মুসলমানদের মধ্যে শাকীক ইব্ন সালমাহ হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, হাফস, উমর ইব্ন হাফস ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ শাকীক বলেন- একদা হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (র৷) আমাদের সম্মুখে বক্তৃতা প্রদান করিতে গিয়! বলিলেন, 'আল্লাহ্ূর কসম! আমি নিশ্চয় স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের সত্তরোধ্ব সূরার শিক্ষা লাভ করিয়াছি ।2 আল্লাহ্র কসম! নবী করীম (সা)-এর সাহাবীগণ জানেন যে, ‘তাহাদের মধ্যে যাহারা আল্লাহ্র কিতাব সম্বন্ধে অধিকতর জ্ঞানের অধিকারী, আমি তাহাদের অন্যতম ৷ কিন্তু আমি তাহাদের মধ্যে উত্তম ব্যক্তি নহি ।' রাবী শাকীক বলেন- বক্তৃতা শেষ হইবার পর আমি লোকদের মজলিসে বসিয়া পড়িলাম ৷ তাহারা কি বলে, তাহা শ্রবণ করা আমার উদ্দেশ্য ছিল । কিন্তু ক্াহাকেও হযরত ইব্ন মাসউদ (রা)-এর উপরোক্ত কথার বিরোধিতা করিতে শুনিলাম না। আলকামাহ হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আ'মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্ন কাহার ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ আলকামা বলেন- একদা আমরা হিমস্ নগরে অবস্থান করিতেছিলাম। সেখানে একদিন হযরত ইবন মাসউদ (রা) সূরা ইউসুফ তিলাওয়াত করিলেন! জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল- ইহা কি এইরূপেই নাযিল হইয়াছে? হযরত হইবৃন মাসউদ (রা) বলিলেন- আমি নবী করীম (সা)-কে (উহা) পড়িয়! শুনাইয়াছি।২ লোকটি বলিল- ‘আপনি সঠিক পড়াই পড়িয়াছেন।' লোকটির মুখে হযরত ইব্ন মাসউদ (রা) মদের গন্ধ পাইলেন । তিনি বলিলেন- ‘তুমি একদিকে মদ্য পান করো আর অন্যদিকে আল্লাহ্র কিতাবকে অবিশ্বাস করিতে সাহস করিতেছ?'. অতঃপর তিনি (মদ্য পানের শাস্তিস্বরূপ) লোকটিকে দোররা মারিলেন। মাসরূক হইতে ধারাবাহিকভাবে মুসলিম, আ‘মাশ, হাফস, উমর ইব্ন হাফস ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন £ 'একদা হযরত ইব্ন মাসউদ (রা) বলিলেন- যে সত্তা ভিন্ন কোন মাবুদ নাই, সেই সত্তার কসম! কুরআন মজীদের প্রতিটি সূরার অবতীর্ণ হইবার স্থান সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । কুরআন মজীদের প্রতিটি আয়াতের শানেনুযূল সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । আমি যদি জানিতে পারিতাম, কুরআন মজীদ সম্বন্ধে পৌছিলে আমি উহাতে আরোহণ করিয়া তাহার নিকট পৌছিতাম ৷' হযরত ইব্ন মাসউদ (রা) নিজের সম্বন্ধে উপরে বর্ণিত যে কথা বলিয়াছেন, তাহা সত্য ও বাস্তব । নিজের সম্বন্ধে প্রয়োজনবোধে এইরূপ প্রশংসামূলক তথ্য প্রকাশ করা কাহারও পক্ষে অন্যায় বা অসমীচীন নহে। এইরূপে হযরত ইউসুফ (আ) নিজের সম্বন্ধে মিশরের অধিপতির নিকট প্রশংসামূলক তথ্য প্রকাশ করিয়া বলিয়াছিলেন ৪ ১. হাফিজ ইবৃন হাজার আসকালানী তাহার 'ফাতহুল বারী’ নামক ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করিয়াছেন ? বদর হইতে আসিম কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে অতিরিক্ত এই কথাটিও রহিয়াছে £ ‘অবশিষ্ট সূরাসমূহ আমি সাহাবাদের নিকট হইতে শিখিয়াছি।' ২. ইমাম মুসলিম (র) কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে উহা এইরূপে উল্লেখিত হইয়াছে ঃ 'স্বয়ং নবী করীম (সা) আমাকে উহা শিখাইয়াছেন।' উহাতে আরও উল্লেখিত হইয়াছে £ মত কত গলত রহঃ সময়ে তাহার মুখে মদের গন্ধ পাইলম........
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।